ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বিদেশে না পাঠানোর ঘোষণা ইরানের

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বিদেশে না পাঠানোর ঘোষণা ইরানের
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও নিরাপত্তা প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান দেশের বাইরে সমৃদ্ধকৃত পারমাণবিক পদার্থের কোনো অংশই পাঠাতে দেবে না। একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো সামরিক হামলা চালায়, তবে ওয়াশিংটনকে তার চরম ও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মোহসেন রেজাই জানান, বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ কূটনৈতিক আলোচনা চলছে না। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি উল্লেখ করেন, ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো আক্রমণ চালানো হলে মধ্যপ্রাচ্যসহ বহুদূরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।

এর আগে চলতি বছরের মে মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক রাষ্ট্রীয় নির্দেশনায় স্পষ্ট জানিয়ে দেন যে, অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম কোনো অবস্থাতেই বিদেশের মাটিতে স্থানান্তর করা যাবে না।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার আগে দেশটির কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকৃত প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম মজুত ছিল, যা শান্তিপূর্ণ বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। তবে গত বছরের ওই হামলার পর এর ঠিক কতটুকু অক্ষত বা সুরক্ষিত রয়েছে, তা এখনো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে অস্পষ্ট। ওয়াশিংটন ও পশ্চিমা শক্তিগুলো বরাবরই ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে থাকলেও তেহরান তা দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে, চলমান যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে ইরানের সঙ্গে যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক কর্মসূচির বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠানো হলেও, তেহরানের দেওয়া পূর্বনির্ধারিত সাতটি শর্ত ওয়াশিংটন পূরণ না করা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে না।

সূত্র: রয়টার্স 

ট্যাগ : ইরান ইউরেনিয়াম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বিদেশে না পাঠানোর ঘোষণা ইরানের

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও নিরাপত্তা প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান দেশের বাইরে সমৃদ্ধকৃত পারমাণবিক পদার্থের কোনো অংশই পাঠাতে দেবে না। একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো সামরিক হামলা চালায়, তবে ওয়াশিংটনকে তার চরম ও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মোহসেন রেজাই জানান, বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ কূটনৈতিক আলোচনা চলছে না। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি উল্লেখ করেন, ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো আক্রমণ চালানো হলে মধ্যপ্রাচ্যসহ বহুদূরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।

এর আগে চলতি বছরের মে মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক রাষ্ট্রীয় নির্দেশনায় স্পষ্ট জানিয়ে দেন যে, অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম কোনো অবস্থাতেই বিদেশের মাটিতে স্থানান্তর করা যাবে না।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার আগে দেশটির কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকৃত প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম মজুত ছিল, যা শান্তিপূর্ণ বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। তবে গত বছরের ওই হামলার পর এর ঠিক কতটুকু অক্ষত বা সুরক্ষিত রয়েছে, তা এখনো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে অস্পষ্ট। ওয়াশিংটন ও পশ্চিমা শক্তিগুলো বরাবরই ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে থাকলেও তেহরান তা দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে, চলমান যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে ইরানের সঙ্গে যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক কর্মসূচির বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠানো হলেও, তেহরানের দেওয়া পূর্বনির্ধারিত সাতটি শর্ত ওয়াশিংটন পূরণ না করা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে না।

সূত্র: রয়টার্স 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ