ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শুক্রবার (৩ জুলাই) তিনি ইরানে পৌঁছালে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
তেহরানে পৌঁছানোর পর পাকিস্তানের সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে রেজা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দর মোমেনি।
একই অনুষ্ঠানে অংশ নিতে সৌদি আরব সফর শেষে সরাসরি তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নাকভি। তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও অন্যান্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ একদিনের সরকারি সফরে তেহরানের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা তেহরানে সমবেত হচ্ছেন। এ উপলক্ষে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বও তুলে ধরছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ