ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি।খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফনের পর দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এর জন্য উপযুক্ত শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন এবং পরে মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হয়। [BANGVIEWS-POST:1542]আহমদ ভাহিদি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনের শত্রুদের বুঝতে হবে, এমন হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধের পতাকা নামিয়ে দেওয়া সম্ভব নয়।[BANGVIEWS-POST:1533]ভাহিদির ভাষায়, শহীদদের হত্যার প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি দেওয়া ইরানের চূড়ান্ত, বৈধ ও অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।খামেনির জানাজা ও দাফন ঘিরে ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী বিক্ষোভ এবং প্রতিশোধের দাবিতে স্লোগান দেওয়া হয়। সূত্র: আল জাজিরা