ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথম দিনেই ভারতের ভিসায় ব্যাপক আবেদন

প্রথম দিনেই ভারতের ভিসায় ব্যাপক আবেদন
ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার পর ব্যাপক সাড়া মিলেছে। ভিসা কার্যক্রম শুরু হওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারের বেশি বাংলাদেশি ভিসার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, চিকিৎসা, পর্যটন, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের এই আগ্রহকে তারা ইতিবাচক হিসেবে দেখছে।

হাইকমিশন আরও জানায়, ভিসা সেবাকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুবিধাজনক করার লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য, সহযোগিতা এবং আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি আবেদনকারীদের সুবিধার্থে ভিসা সেবার মান আরও উন্নত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রমণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই তারা কাজ করে যাচ্ছে। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : ভিসা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

প্রথম দিনেই ভারতের ভিসায় ব্যাপক আবেদন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার পর ব্যাপক সাড়া মিলেছে। ভিসা কার্যক্রম শুরু হওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারের বেশি বাংলাদেশি ভিসার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, চিকিৎসা, পর্যটন, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের এই আগ্রহকে তারা ইতিবাচক হিসেবে দেখছে।

হাইকমিশন আরও জানায়, ভিসা সেবাকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুবিধাজনক করার লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য, সহযোগিতা এবং আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি আবেদনকারীদের সুবিধার্থে ভিসা সেবার মান আরও উন্নত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রমণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই তারা কাজ করে যাচ্ছে। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ