ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হেফাজত আমিরের বাবুনগর মাদ্রাসার মাহফিলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজত আমিরের বাবুনগর মাদ্রাসার মাহফিলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দুই দিনব্যাপী এই ঐতিহাসিক সম্মেলনের শেষ দিনে তিনি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী।

তিনি আরও জানান, সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বর্তমান সরকারের মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য এবং স্থানীয় সংসদ সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে। সরকারের শীর্ষ ব্যক্তিদের আগমনের খবরে সম্মেলন ঘিরে স্থানীয় প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজরের নামাজের পর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্বোধনী বক্তব্য ও সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ছাড়াও বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। তাঁদের মধ্যে রয়েছেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী এবং মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ অন্যান্যরা।

সম্মেলন উপলক্ষে বাবুনগর মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটেছে। বিশেষ করে সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির খবরে এ আয়োজন সাধারণ মুসল্লিদের মাঝে বাড়তি মনোযোগ কেড়েছে। শুক্রবার গভীর রাতে বা বাদ এশা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই মহাসম্মেলনের সমাপ্তি ঘটবে।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাবুনগর মাদ্রাসা সম্মেলন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


হেফাজত আমিরের বাবুনগর মাদ্রাসার মাহফিলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দুই দিনব্যাপী এই ঐতিহাসিক সম্মেলনের শেষ দিনে তিনি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী।

তিনি আরও জানান, সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বর্তমান সরকারের মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য এবং স্থানীয় সংসদ সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে। সরকারের শীর্ষ ব্যক্তিদের আগমনের খবরে সম্মেলন ঘিরে স্থানীয় প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজরের নামাজের পর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্বোধনী বক্তব্য ও সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ছাড়াও বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। তাঁদের মধ্যে রয়েছেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী এবং মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ অন্যান্যরা।

সম্মেলন উপলক্ষে বাবুনগর মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটেছে। বিশেষ করে সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির খবরে এ আয়োজন সাধারণ মুসল্লিদের মাঝে বাড়তি মনোযোগ কেড়েছে। শুক্রবার গভীর রাতে বা বাদ এশা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই মহাসম্মেলনের সমাপ্তি ঘটবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ