ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজায় ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত

ছবি : সংগৃহিত
ফলো করুন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম আল-আশকার নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-আশকার প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনের বহু মানুষ নিহত হয়েছেন বলেও দাবি করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মধ্যে এক হাজারের বেশি ক্রীড়াবিদ রয়েছেন বলে সংস্থাটির ভাষ্য।

৩২ বছর বয়সী সেলিম আল-আশকারও সেই নিহতদের তালিকায় যুক্ত হলেন। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।

আল-আশকারের মৃত্যুতে তার পরিবার, স্বজন, সতীর্থ এবং ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে গভীর শোক নেমে এসেছে।

এদিকে ফিলিস্তিনি এই গোলরক্ষকের মৃত্যুতে শোক জানিয়েছে চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো। বুধবার প্রকাশিত এক বার্তায় ক্লাবটি জানায়, সেলিম আল-আশকারের মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত।

ক্লাবটি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ট্যাগ : ফিলিস্তিন মধ্যপ্রাচ্য গাজা ইসরায়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গাজায় ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম আল-আশকার নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-আশকার প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনের বহু মানুষ নিহত হয়েছেন বলেও দাবি করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মধ্যে এক হাজারের বেশি ক্রীড়াবিদ রয়েছেন বলে সংস্থাটির ভাষ্য।

৩২ বছর বয়সী সেলিম আল-আশকারও সেই নিহতদের তালিকায় যুক্ত হলেন। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।

আল-আশকারের মৃত্যুতে তার পরিবার, স্বজন, সতীর্থ এবং ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে গভীর শোক নেমে এসেছে।

এদিকে ফিলিস্তিনি এই গোলরক্ষকের মৃত্যুতে শোক জানিয়েছে চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো। বুধবার প্রকাশিত এক বার্তায় ক্লাবটি জানায়, সেলিম আল-আশকারের মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত।

ক্লাবটি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ