ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিরোধী দলের লং মার্চ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য: রিজভী

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বিএনপি সরকার দায়ী নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। একই সঙ্গে বিরোধী দলের লং মার্চ কর্মসূচিকে অযৌক্তিক ও জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) আয়োজিত পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, “গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপির সরকার তা তো না।” তাঁর ভাষ্য, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে এ সংকট তৈরি হয়েছে। জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ রুটে যুদ্ধ চলায় সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

রিজভী জানান, সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় গ্যাস সরবরাহের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিরোধী দলের লং মার্চ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দলে রাজনৈতিক শূন্যতা ও রাজনীতির ঘাটতি তৈরি হয়েছে। জনগণের সামনে নিজেদের উপস্থিতি তুলে ধরতেই তারা এ কর্মসূচি নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। রিজভীর ভাষায়, “এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।”

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকার একের পর এক কী পদক্ষেপ নিয়েছে, তা সাংবাদিকরাই জানেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর এবং এর আগে চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই সফরের মাধ্যমেই দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তাঁর দাবি, সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে। কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।

বর্তমান পরিস্থিতির তুলনায় অতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো ভালো ছিল কি না, সে প্রশ্ন তুলে রিজভী বলেন, “এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক।”

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী জ্বালানি সংকট লং মার্চ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিরোধী দলের লং মার্চ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য: রিজভী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বিএনপি সরকার দায়ী নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। একই সঙ্গে বিরোধী দলের লং মার্চ কর্মসূচিকে অযৌক্তিক ও জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) আয়োজিত পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, “গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপির সরকার তা তো না।” তাঁর ভাষ্য, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে এ সংকট তৈরি হয়েছে। জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ রুটে যুদ্ধ চলায় সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

রিজভী জানান, সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় গ্যাস সরবরাহের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিরোধী দলের লং মার্চ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দলে রাজনৈতিক শূন্যতা ও রাজনীতির ঘাটতি তৈরি হয়েছে। জনগণের সামনে নিজেদের উপস্থিতি তুলে ধরতেই তারা এ কর্মসূচি নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। রিজভীর ভাষায়, “এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।”

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকার একের পর এক কী পদক্ষেপ নিয়েছে, তা সাংবাদিকরাই জানেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর এবং এর আগে চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই সফরের মাধ্যমেই দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তাঁর দাবি, সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে। কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।

বর্তমান পরিস্থিতির তুলনায় অতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো ভালো ছিল কি না, সে প্রশ্ন তুলে রিজভী বলেন, “এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক।”

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ