ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি সংকট কমাতে এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।সংসদে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনালটি বাস্তবায়ন করা গেলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং গ্যাসের সংকট মোকাবিলায় সহায়তা করবে।[BANGVIEWS-POST:5009]এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে এসব টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রস্তাবিত টার্মিনালগুলো চালু করা গেলে দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহ আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব উদ্যোগের মাধ্যমে গ্যাসের বর্তমান সংকটও উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে বলে জানান তিনি।

জ্বালানি সংকট কমাতে এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী