ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গণভোট অবৈধ হলে সরকার-সংসদও বৈধ নয়: মামুনুল হক

ছবি: সংগৃহীত
ফলো করুন

গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে এবং তাদের অসম্মান করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তাঁর ভাষ্য, গণভোটকে অবৈধ বলা হলে বর্তমান সরকার ও সংসদের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, “গণভোট অবৈধ হলে এ সরকার ও সংসদও বৈধ হতে পারে না।” তিনি আরও বলেন, “আমরা জুলাই বিপ্লবের প্রতি আমাদের কমিটমেন্ট পুনর্ব্যক্ত করছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছি।”

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। সরকারকে সতর্ক করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তেল ও গ্যাসের সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। তাঁর অভিযোগ, গণভোটের রায় কার্যকর না হওয়ায় দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তার ঘটেছে।

এদিকে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকাল ৭টায় রাজধানী থেকে খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

জোটের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সব পর্যায়ে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।

লংমার্চের নির্ধারিত পথ ঢাকা থেকে শুরু হয়ে খুলনা, যশোর ও কুষ্টিয়া পর্যন্ত বিস্তৃত।

ট্যাগ : মামুনুল হক ১১ দলীয় জোট গণভোট বাংলাদেশ খেলাফত মজলিস লংমার্চ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

গণভোট অবৈধ হলে সরকার-সংসদও বৈধ নয়: মামুনুল হক

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে এবং তাদের অসম্মান করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তাঁর ভাষ্য, গণভোটকে অবৈধ বলা হলে বর্তমান সরকার ও সংসদের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, “গণভোট অবৈধ হলে এ সরকার ও সংসদও বৈধ হতে পারে না।” তিনি আরও বলেন, “আমরা জুলাই বিপ্লবের প্রতি আমাদের কমিটমেন্ট পুনর্ব্যক্ত করছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছি।”

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। সরকারকে সতর্ক করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তেল ও গ্যাসের সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। তাঁর অভিযোগ, গণভোটের রায় কার্যকর না হওয়ায় দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তার ঘটেছে।

এদিকে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকাল ৭টায় রাজধানী থেকে খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

জোটের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সব পর্যায়ে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।

লংমার্চের নির্ধারিত পথ ঢাকা থেকে শুরু হয়ে খুলনা, যশোর ও কুষ্টিয়া পর্যন্ত বিস্তৃত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ