ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বরিশাল বোর্ডে পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

এইচএসসি ২০২৬

বরিশাল বোর্ডে পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন
ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই গত বছরের তুলনায় কমেছে। এবার এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন ৯৫০ জন শিক্ষার্থী। এ ছাড়া বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

ফল প্রকাশের সময় তিনি জানান, যথাযথ পর্যালোচনা ও মূল্যায়নের পর এবারের ফল প্রস্তুত করা হয়েছে। তাঁর মতে, প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে এবার মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। সব মিলিয়ে পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন।

গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই তুলনায় এবার পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭২৪ জন কমেছে।

ট্যাগ : এইচএসসি পরীক্ষা ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


বরিশাল বোর্ডে পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই গত বছরের তুলনায় কমেছে। এবার এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন ৯৫০ জন শিক্ষার্থী। এ ছাড়া বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

ফল প্রকাশের সময় তিনি জানান, যথাযথ পর্যালোচনা ও মূল্যায়নের পর এবারের ফল প্রস্তুত করা হয়েছে। তাঁর মতে, প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে এবার মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। সব মিলিয়ে পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন।

গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই তুলনায় এবার পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭২৪ জন কমেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ