ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চলন্ত বাসে কন্যাসন্তানের জন্ম দিলেন নারী, সহায়তায় যাত্রী-চালক

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের আসাম রাজ্যে যাত্রীদের সহযোগিতায় চলন্ত বাসের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। প্রসবব্যথা শুরু হওয়ার পর বাসচালক গাড়ি থামান এবং অন্য যাত্রীরা এগিয়ে এসে প্রসবের ব্যবস্থা করেন। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই শিশুটির জন্ম হয়। পরে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল।

শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ ঘটনা জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই নারী পরিবারের সাত সদস্যের সঙ্গে গুয়াহাটি থেকে ধিব্রুগড়গামী একটি বাসে ভ্রমণ করছিলেন। জাগিরোড থেকে দিমৌ যাওয়ার পথে তার হঠাৎ প্রসবব্যথা শুরু হয়।

বাসচালক বাবুল বরপাত্র জানান, বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে তিনি গাড়ি থামিয়ে দেন। পরে জানতে পারেন, এক নারী সন্তান প্রসব করতে যাচ্ছেন।

এ অবস্থায় বাসের যাত্রীরা দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন। প্রসবের সময় নারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় পুরুষ যাত্রীদের বাস থেকে নেমে যেতে অনুরোধ করা হয়। এরপর কম্বল ও কাপড় ব্যবহার করে বাসের ভেতরে অস্থায়ী আড়াল তৈরি করা হয়।

বাসের কর্মী ও যাত্রীরা ওই নারীকে প্রসবের সময় সহায়তা করেন। জরুরি সেবায় খবর দেওয়া হলেও অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে মা ও নবজাতককে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর দুজনের অবস্থাই স্থিতিশীল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি।

ট্যাগ : ভারত আসাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চলন্ত বাসে কন্যাসন্তানের জন্ম দিলেন নারী, সহায়তায় যাত্রী-চালক

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের আসাম রাজ্যে যাত্রীদের সহযোগিতায় চলন্ত বাসের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। প্রসবব্যথা শুরু হওয়ার পর বাসচালক গাড়ি থামান এবং অন্য যাত্রীরা এগিয়ে এসে প্রসবের ব্যবস্থা করেন। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই শিশুটির জন্ম হয়। পরে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল।

শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ ঘটনা জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই নারী পরিবারের সাত সদস্যের সঙ্গে গুয়াহাটি থেকে ধিব্রুগড়গামী একটি বাসে ভ্রমণ করছিলেন। জাগিরোড থেকে দিমৌ যাওয়ার পথে তার হঠাৎ প্রসবব্যথা শুরু হয়।

বাসচালক বাবুল বরপাত্র জানান, বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে তিনি গাড়ি থামিয়ে দেন। পরে জানতে পারেন, এক নারী সন্তান প্রসব করতে যাচ্ছেন।

এ অবস্থায় বাসের যাত্রীরা দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন। প্রসবের সময় নারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় পুরুষ যাত্রীদের বাস থেকে নেমে যেতে অনুরোধ করা হয়। এরপর কম্বল ও কাপড় ব্যবহার করে বাসের ভেতরে অস্থায়ী আড়াল তৈরি করা হয়।

বাসের কর্মী ও যাত্রীরা ওই নারীকে প্রসবের সময় সহায়তা করেন। জরুরি সেবায় খবর দেওয়া হলেও অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে মা ও নবজাতককে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর দুজনের অবস্থাই স্থিতিশীল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ