ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমান এফ রহমানের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ

ছবি : সংগৃহীত
ফলো করুন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে আইনি লড়াই চালানোর জন্য বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বার কাউন্সিলের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী সভায় বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশ বার কাউন্সিলে আনুষ্ঠানিক আবেদন করেছিলেন লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারসের বিশিষ্ট কাউন্সেল ও আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী গ্রায়েম এল হল (Graeme Hall)। গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে বার কাউন্সিলের সচিব বরাবর প্রেরিত ওই আবেদনে তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ১১(৮)-এর বিধান উল্লেখ করে স্থানীয় আইনজীবীদের পাশাপাশি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে যুক্তিতর্ক উপস্থাপনের অনুমতি চেয়েছিলেন।

আবেদনের সঙ্গে নিজের পেশাগত অভিজ্ঞতা, প্রোফাইল এবং আন্তর্জাতিক আদালতের বিভিন্ন মামলার রেকর্ড যুক্ত করেছিলেন ব্রিটিশ এই আইনজীবী। পরবর্তীতে গত ২৪ আগস্ট আবেদনটি পর্যালোচনার জন্য গ্রহণ করে বার কাউন্সিল। বিষয়টি নিশ্চিত করেছিলেন আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মুনসুরুল হক চৌধুরী।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের প্রাথমিক অনুমতি চেয়েছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি যুক্তি দিয়েছিলেন, আইনি প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের অনুমতির পর বাংলাদেশ বার কাউন্সিলের সনদ বা নো-অবজেকশন মিললেই বিদেশি আইনজীবী অংশ নিতে পারেন। তবে শুরু থেকেই আসামিপক্ষের এই আবেদনের তীব্র বিরোধিতা ও আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছিল প্রসিকিউশন দল।

সর্বশেষ বার কাউন্সিলের আজকের এ সিদ্ধান্তের ফলে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী এনে আইনি লড়াই চালানোর যে উদ্যোগ আসামিপক্ষ নিয়েছিল, তা পুরোপুরি বাতিল হয়ে গেল।

ট্যাগ : সালমান এফ রহমান বিদেশি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সালমান এফ রহমানের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে আইনি লড়াই চালানোর জন্য বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বার কাউন্সিলের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী সভায় বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশ বার কাউন্সিলে আনুষ্ঠানিক আবেদন করেছিলেন লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারসের বিশিষ্ট কাউন্সেল ও আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী গ্রায়েম এল হল (Graeme Hall)। গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে বার কাউন্সিলের সচিব বরাবর প্রেরিত ওই আবেদনে তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ১১(৮)-এর বিধান উল্লেখ করে স্থানীয় আইনজীবীদের পাশাপাশি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে যুক্তিতর্ক উপস্থাপনের অনুমতি চেয়েছিলেন।

আবেদনের সঙ্গে নিজের পেশাগত অভিজ্ঞতা, প্রোফাইল এবং আন্তর্জাতিক আদালতের বিভিন্ন মামলার রেকর্ড যুক্ত করেছিলেন ব্রিটিশ এই আইনজীবী। পরবর্তীতে গত ২৪ আগস্ট আবেদনটি পর্যালোচনার জন্য গ্রহণ করে বার কাউন্সিল। বিষয়টি নিশ্চিত করেছিলেন আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মুনসুরুল হক চৌধুরী।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের প্রাথমিক অনুমতি চেয়েছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি যুক্তি দিয়েছিলেন, আইনি প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের অনুমতির পর বাংলাদেশ বার কাউন্সিলের সনদ বা নো-অবজেকশন মিললেই বিদেশি আইনজীবী অংশ নিতে পারেন। তবে শুরু থেকেই আসামিপক্ষের এই আবেদনের তীব্র বিরোধিতা ও আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছিল প্রসিকিউশন দল।

সর্বশেষ বার কাউন্সিলের আজকের এ সিদ্ধান্তের ফলে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী এনে আইনি লড়াই চালানোর যে উদ্যোগ আসামিপক্ষ নিয়েছিল, তা পুরোপুরি বাতিল হয়ে গেল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ