ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শান্তিচুক্তি ও হরমুজে নৌচলাচল ফেরাতে যুক্তরাষ্ট্র-ইরান কারিগরি আলোচনা

সংগৃহীত ছবি
ফলো করুন

স্থায়ী শান্তিচুক্তি নিশ্চিত করা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কাতারের রাজধানী দোহায় কারিগরি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ম, ইরানের নিয়ন্ত্রণ দাবি এবং আটকে থাকা অর্থ ছাড়ের বিষয় গুরুত্ব পাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দোহায় এ আলোচনা শুরু হয়। আলোচনার বিষয়ে সরাসরি জানেন এমন এক সূত্র এবং ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার পথ খুঁজছে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কাতার ও পাকিস্তান এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে। তবে কুশনার ও উইটকফ সরাসরি কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত মাসে স্বাক্ষরিত ১৪ দফা অন্তর্বর্তী চুক্তির ভিত্তিতে এই আলোচনা চলছে। ওই চুক্তির লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর শুরু হওয়া যুদ্ধ থামানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং স্থায়ী শান্তিচুক্তির জন্য ৬০ দিনের আলোচনা শুরু করা।

তবে অন্তর্বর্তী চুক্তির অর্থ ও বাস্তবায়ন নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রকাশ্য মতবিরোধ তৈরি হয়েছে। এর জেরে গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনাও ঘটেছে।

ইরান হরমুজ প্রণালীর ওপর নিজের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। একই সঙ্গে উপসাগরে প্রবেশ বা বের হওয়া জাহাজের ওপর ফি আরোপের অধিকারও প্রতিষ্ঠা করতে চায় তেহরান। ইরানের দুই জ্যেষ্ঠ সূত্র রয়টার্সকে বলেছে, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করেও এ অবস্থান বাস্তবায়নে অনড় ইরান।  

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অবাধ রাখা। যুদ্ধের আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন হতো। বর্তমানে সেখানে জাহাজ চলাচল আংশিকভাবে শুরু হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত।

রয়টার্সের সূত্র জানিয়েছে, দোহায় আলোচনা প্রধান আলোচক ও বিশেষজ্ঞদের পৃথক সেশনের মাধ্যমে এগোচ্ছে। মঙ্গলবার রাত থেকে আলোচনা শুরু হয় এবং বুধবারও তা চলছিল।

ইরানের প্রকাশ্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা এবং বিদেশে আটকে থাকা ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ ছাড়। ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি দফার আলোচনায় এই দুই বিষয়েই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত নৌপথের বাইরে অগভীর পানিতে ঢুকে পড়ার পর হরমুজ প্রণালীতে একটি বিদেশি কনটেইনার জাহাজ আটকে পড়ে। ঘটনাটি প্রণালীতে নৌচলাচলের ঝুঁকি ও অনিশ্চয়তা আরও সামনে এনেছে।

জ্বালানি বাজার বিশ্লেষক বন্দনা হরি বলেছেন, হরমুজ প্রণালী আবার খুললেও পরিস্থিতি এখনো খণ্ডিত, অনিশ্চিত এবং পুরোপুরি স্বচ্ছ নয়।

রয়টার্স বলছে, এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর ওপর ইরানি হামলা ডেকে আনে। এতে ইরান ও লেবাননসহ বিভিন্ন স্থানে হাজারো মানুষ নিহত হয় এবং তেল-জ্বালানির দাম বেড়ে যায়।

অন্তর্বর্তী চুক্তিতে লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার সমান্তরাল সংঘাত বন্ধের কথাও রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আলাদা আলোচনাও চলছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে ইরানের নিয়ন্ত্রণ দাবি এবং যুক্তরাষ্ট্রের অবাধ নৌচলাচলের অবস্থান একসঙ্গে মেলানোই এখন দোহা আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র দোহা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শান্তিচুক্তি ও হরমুজে নৌচলাচল ফেরাতে যুক্তরাষ্ট্র-ইরান কারিগরি আলোচনা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

স্থায়ী শান্তিচুক্তি নিশ্চিত করা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কাতারের রাজধানী দোহায় কারিগরি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ম, ইরানের নিয়ন্ত্রণ দাবি এবং আটকে থাকা অর্থ ছাড়ের বিষয় গুরুত্ব পাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দোহায় এ আলোচনা শুরু হয়। আলোচনার বিষয়ে সরাসরি জানেন এমন এক সূত্র এবং ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার পথ খুঁজছে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কাতার ও পাকিস্তান এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে। তবে কুশনার ও উইটকফ সরাসরি কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত মাসে স্বাক্ষরিত ১৪ দফা অন্তর্বর্তী চুক্তির ভিত্তিতে এই আলোচনা চলছে। ওই চুক্তির লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর শুরু হওয়া যুদ্ধ থামানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং স্থায়ী শান্তিচুক্তির জন্য ৬০ দিনের আলোচনা শুরু করা।

তবে অন্তর্বর্তী চুক্তির অর্থ ও বাস্তবায়ন নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রকাশ্য মতবিরোধ তৈরি হয়েছে। এর জেরে গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনাও ঘটেছে।

ইরান হরমুজ প্রণালীর ওপর নিজের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। একই সঙ্গে উপসাগরে প্রবেশ বা বের হওয়া জাহাজের ওপর ফি আরোপের অধিকারও প্রতিষ্ঠা করতে চায় তেহরান। ইরানের দুই জ্যেষ্ঠ সূত্র রয়টার্সকে বলেছে, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করেও এ অবস্থান বাস্তবায়নে অনড় ইরান।  

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অবাধ রাখা। যুদ্ধের আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন হতো। বর্তমানে সেখানে জাহাজ চলাচল আংশিকভাবে শুরু হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত।

রয়টার্সের সূত্র জানিয়েছে, দোহায় আলোচনা প্রধান আলোচক ও বিশেষজ্ঞদের পৃথক সেশনের মাধ্যমে এগোচ্ছে। মঙ্গলবার রাত থেকে আলোচনা শুরু হয় এবং বুধবারও তা চলছিল।

ইরানের প্রকাশ্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা এবং বিদেশে আটকে থাকা ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ ছাড়। ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি দফার আলোচনায় এই দুই বিষয়েই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত নৌপথের বাইরে অগভীর পানিতে ঢুকে পড়ার পর হরমুজ প্রণালীতে একটি বিদেশি কনটেইনার জাহাজ আটকে পড়ে। ঘটনাটি প্রণালীতে নৌচলাচলের ঝুঁকি ও অনিশ্চয়তা আরও সামনে এনেছে।

জ্বালানি বাজার বিশ্লেষক বন্দনা হরি বলেছেন, হরমুজ প্রণালী আবার খুললেও পরিস্থিতি এখনো খণ্ডিত, অনিশ্চিত এবং পুরোপুরি স্বচ্ছ নয়।

রয়টার্স বলছে, এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর ওপর ইরানি হামলা ডেকে আনে। এতে ইরান ও লেবাননসহ বিভিন্ন স্থানে হাজারো মানুষ নিহত হয় এবং তেল-জ্বালানির দাম বেড়ে যায়।

অন্তর্বর্তী চুক্তিতে লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার সমান্তরাল সংঘাত বন্ধের কথাও রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আলাদা আলোচনাও চলছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে ইরানের নিয়ন্ত্রণ দাবি এবং যুক্তরাষ্ট্রের অবাধ নৌচলাচলের অবস্থান একসঙ্গে মেলানোই এখন দোহা আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ