ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাচ্ছে জাপান

ছবি : সংগৃহিত
ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা ও রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে জাপানি কোম্পানি।

২০১৭ সালে ২১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে তৃতীয় টার্মিনাল প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি অর্থ ঋণ হিসেবে দিয়েছে জাপান।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে জাপানি কনসোর্টিয়ামের চুক্তি চলতি মাসের মধ্যেই স্বাক্ষরের চেষ্টা চলছে।

তিনি বলেন, টার্মিনাল পরিচালনায় রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে জাপান পাবে ৭৩ শতাংশ এবং বাংলাদেশ পাবে ২৭ শতাংশ।

চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশনের সমন্বয়ে গঠিত জাপানি কনসোর্টিয়াম টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং সামগ্রিক বিমানবন্দর ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে।

ট্যাগ : ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর আফরোজা খানম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাচ্ছে জাপান

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা ও রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে জাপানি কোম্পানি।

২০১৭ সালে ২১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে তৃতীয় টার্মিনাল প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি অর্থ ঋণ হিসেবে দিয়েছে জাপান।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে জাপানি কনসোর্টিয়ামের চুক্তি চলতি মাসের মধ্যেই স্বাক্ষরের চেষ্টা চলছে।

তিনি বলেন, টার্মিনাল পরিচালনায় রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে জাপান পাবে ৭৩ শতাংশ এবং বাংলাদেশ পাবে ২৭ শতাংশ।

চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশনের সমন্বয়ে গঠিত জাপানি কনসোর্টিয়াম টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং সামগ্রিক বিমানবন্দর ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ