ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপে জয় উদযাপন করতে গিয়ে প্রাণহানি

সংগৃহীত ছবি
ফলো করুন

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের দেখা পেয়েছে মেক্সিকো। কিন্তু ঐতিহাসিক এই জয়ের পর রাজধানী মেক্সিকো সিটিতে উদ্‌যাপন করতে নেমে আসা জনসমাগমে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। বিপুল মানুষের ভিড়ের মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মেক্সিকো সিটি সরকারের তথ্য অনুযায়ী, দলের স্মরণীয় জয় উদ্‌যাপন করতে রাজধানীর রাস্তায় ১০ লাখের বেশি মানুষ নেমে আসেন। তাঁদের বড় অংশ শহরের কেন্দ্রস্থলের অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন।

এর আগে আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারায় মেক্সিকো। হুলিয়ান কিনোনেস ও রাউল হিমেনেসের গোলে জয় পায় স্বাগতিকরা। এ জয় মেক্সিকোর জন্য বিশেষ, কারণ ১৯৮৬ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এটিই তাদের প্রথম জয়।  

জয়ের পর মেক্সিকো সিটিজুড়ে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন সমর্থকেরা। তবে কয়েকটি স্থানে অতিরিক্ত ভিড় ও চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও তিনজনকে বাঁচানো যায়নি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনজনেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধে।

মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে সরকার।

ঐতিহাসিক জয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হওয়ায় মেক্সিকোজুড়ে বিষাদের ছায়া নেমে এসেছে। ফুটবল দলের সাফল্য নিয়ে উচ্ছ্বাস থাকলেও উদ্‌যাপনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ট্যাগ : খেলা ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল মেক্সিকো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিশ্বকাপে জয় উদযাপন করতে গিয়ে প্রাণহানি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের দেখা পেয়েছে মেক্সিকো। কিন্তু ঐতিহাসিক এই জয়ের পর রাজধানী মেক্সিকো সিটিতে উদ্‌যাপন করতে নেমে আসা জনসমাগমে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। বিপুল মানুষের ভিড়ের মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মেক্সিকো সিটি সরকারের তথ্য অনুযায়ী, দলের স্মরণীয় জয় উদ্‌যাপন করতে রাজধানীর রাস্তায় ১০ লাখের বেশি মানুষ নেমে আসেন। তাঁদের বড় অংশ শহরের কেন্দ্রস্থলের অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন।

এর আগে আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারায় মেক্সিকো। হুলিয়ান কিনোনেস ও রাউল হিমেনেসের গোলে জয় পায় স্বাগতিকরা। এ জয় মেক্সিকোর জন্য বিশেষ, কারণ ১৯৮৬ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এটিই তাদের প্রথম জয়।  

জয়ের পর মেক্সিকো সিটিজুড়ে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন সমর্থকেরা। তবে কয়েকটি স্থানে অতিরিক্ত ভিড় ও চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও তিনজনকে বাঁচানো যায়নি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনজনেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধে।

মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে সরকার।

ঐতিহাসিক জয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হওয়ায় মেক্সিকোজুড়ে বিষাদের ছায়া নেমে এসেছে। ফুটবল দলের সাফল্য নিয়ে উচ্ছ্বাস থাকলেও উদ্‌যাপনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ