ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে যাত্রাবিরতি

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রম করলেও সেখানে কোনো যাত্রী ওঠানামা করবে না। তবে অন্যান্য সব স্টেশনে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত যাত্রাবিরতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ : ঢাকা গণপরিবহন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে যাত্রাবিরতি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রম করলেও সেখানে কোনো যাত্রী ওঠানামা করবে না। তবে অন্যান্য সব স্টেশনে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত যাত্রাবিরতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ