ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজশাহীকে আরও নিরাপদ নগরী করা হবে: ভূমিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, অপরাধীদের দমন করে রাজশাহী মহানগরীকে আরও নিরাপদ ও বাসযোগ্য করে তোলা হবে। ভালো মানুষের জন্য এই নগরীকে আরও বসবাস উপযোগী করতে রাজশাহী মহানগর পুলিশ নিরলসভাবে কাজ করছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ৩৪ বছর আগে বেগম খালেদা জিয়া রাজশাহী মহানগর পুলিশ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে এই বাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

উদ্বোধনী আলোচনা শেষে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সদর দপ্তরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ অনেকে।

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়।

ট্যাগ : বাংলাদেশ রাজশাহী আইনশৃঙ্খলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীকে আরও নিরাপদ নগরী করা হবে: ভূমিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, অপরাধীদের দমন করে রাজশাহী মহানগরীকে আরও নিরাপদ ও বাসযোগ্য করে তোলা হবে। ভালো মানুষের জন্য এই নগরীকে আরও বসবাস উপযোগী করতে রাজশাহী মহানগর পুলিশ নিরলসভাবে কাজ করছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ৩৪ বছর আগে বেগম খালেদা জিয়া রাজশাহী মহানগর পুলিশ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে এই বাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

উদ্বোধনী আলোচনা শেষে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সদর দপ্তরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ অনেকে।

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ