ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
সংগৃহীত ছবি
ফলো করুন

ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় প্রশিক্ষণ চলাকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

সোমবার বিকেলে কাসগঞ্জ জেলা সদর এলাকায় নির্মাণাধীন মহাসড়কের কাছের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বিমানটি দুই আসনের হালকা প্রশিক্ষণ বিমান। এটি আলিগড় বিমানবন্দর থেকে প্রশিক্ষণ উড্ডয়নে অংশ নিয়েছিল।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটি জরুরি অবতরণের সময় উচ্চ ক্ষমতার বিদ্যুতের তারে আঘাত করে। এতে তার ছিঁড়ে যায় এবং বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মাটিতে পড়ে। আহত পাইলটকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আগ্রায় পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের কিছু সময় পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর পাইলট জনবসতি এড়িয়ে নিরাপদ স্থানে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের আগে বিমানটি বিদ্যুতের তারে আটকে নিয়ন্ত্রণ হারায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার আগে বিমানটি নিচু দিয়ে কয়েকবার চক্কর দিচ্ছিল। সেটি স্বাভাবিকভাবে উড়তে পারছিল না। কিছুক্ষণ পর বিকট শব্দে বিমানটি মাটিতে পড়ে যায়। এরপর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পাইলটকে উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ, দমকল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে এলাকা ঘিরে রেখে বিমানের ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়। দুর্ঘটনার কারণ জানতে আলামত সংগ্রহ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে আবহাওয়া, উড্ডয়নের সময়কার প্রযুক্তিগত তথ্য এবং বিমানের কারিগরি অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর নারী পাইলটের উপস্থিত বুদ্ধি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তিনি লোকালয় এড়িয়ে বিমান সরিয়ে নেওয়ার চেষ্টা করায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানাতে রাজি হননি কর্মকর্তারা।

সূত্র: পিটিআই

ট্যাগ : ভারত উত্তরপ্রদেশ কাসগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় প্রশিক্ষণ চলাকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

সোমবার বিকেলে কাসগঞ্জ জেলা সদর এলাকায় নির্মাণাধীন মহাসড়কের কাছের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বিমানটি দুই আসনের হালকা প্রশিক্ষণ বিমান। এটি আলিগড় বিমানবন্দর থেকে প্রশিক্ষণ উড্ডয়নে অংশ নিয়েছিল।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটি জরুরি অবতরণের সময় উচ্চ ক্ষমতার বিদ্যুতের তারে আঘাত করে। এতে তার ছিঁড়ে যায় এবং বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মাটিতে পড়ে। আহত পাইলটকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আগ্রায় পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের কিছু সময় পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর পাইলট জনবসতি এড়িয়ে নিরাপদ স্থানে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের আগে বিমানটি বিদ্যুতের তারে আটকে নিয়ন্ত্রণ হারায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার আগে বিমানটি নিচু দিয়ে কয়েকবার চক্কর দিচ্ছিল। সেটি স্বাভাবিকভাবে উড়তে পারছিল না। কিছুক্ষণ পর বিকট শব্দে বিমানটি মাটিতে পড়ে যায়। এরপর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পাইলটকে উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ, দমকল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে এলাকা ঘিরে রেখে বিমানের ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়। দুর্ঘটনার কারণ জানতে আলামত সংগ্রহ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে আবহাওয়া, উড্ডয়নের সময়কার প্রযুক্তিগত তথ্য এবং বিমানের কারিগরি অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর নারী পাইলটের উপস্থিত বুদ্ধি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তিনি লোকালয় এড়িয়ে বিমান সরিয়ে নেওয়ার চেষ্টা করায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানাতে রাজি হননি কর্মকর্তারা।

সূত্র: পিটিআই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ