ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইজারাদার নেই, তবু রসিদ ছাড়াই আদায় হচ্ছে টোল

ছবি : সংগৃহীত
ফলো করুন

সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌপথে টোল আদায় নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে টোলের হার কমিয়ে প্রতি বর্গফুটে ৫০ পয়সা নির্ধারণ করার পর অসন্তোষ জানিয়ে টোল আদায় বন্ধ রেখেছেন বৈধ ইজারাদাররা। তবে অভিযোগ উঠেছে, ইজারাদাররা ঘাটে না গেলেও বিভিন্ন চুনাপাথর ক্রাশার মিলের ম্যানেজাররা নৌযান থেকে টোলের টাকা আদায় করে নিজেদের কাছে জমা রাখছেন এবং এর বিপরীতে কোনো রসিদও দিচ্ছেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে মান্নান ঘাট এবং মান্নান ঘাট থেকে গজারিয়া পর্যন্ত নৌপথের দুটি অংশের টোল আদায়ের বৈধ ইজারা নিয়েছেন ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান। ইজারাদারদের দাবি অনুযায়ী, ইজারার চুক্তিনামায় নদীর পাড় থেকে নৌযানে চুনাপাথর লোড-আনলোডের ক্ষেত্রে প্রতি টনে ৭০ টাকা হারে টোল আদায়ের কথা উল্লেখ রয়েছে।

তবে চুনাপাথরের টোল টনের পরিবর্তে ঘনফুটে আদায়ের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন লালপুরের মিলমালিক, নৌযান মালিক ও শ্রমিকরা। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. ইসমাইল হোসেন সরেজমিন জামালগঞ্জ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ইজারাদারদের প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোল আদায়ের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু চুক্তির শর্তের চেয়ে এই হার কম হওয়ায় ইজারাদাররা ঘাটে গিয়ে টোল আদায় বন্ধ রাখেন।

এদিকে সাচনা বাজার থেকে মান্নানঘাট, লালপুর ও গজারিয়া পর্যন্ত এলাকায় শতাধিক চুনাপাথর ক্রাশার মিল রয়েছে, যেখান থেকে প্রতিদিন স্টিলবডি নৌযানে করে দেশের বিভিন্ন প্রান্তে পাথর পরিবহন করা হয়। অভিযোগ রয়েছে, মিল থেকে পাথর কেনার পর নৌযান সংশ্লিষ্টরা পাথরের বিলের সঙ্গে প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে মিলের ম্যানেজারদের কাছে জমা দিচ্ছেন।

সরেজমিন অনুসন্ধানে একাধিক নৌযানের শ্রমিক জানান, বর্তমানে ইজারাদাররা ঘাটে না আসায় নির্ধারিত হারে টোলের টাকা মিলের ম্যানেজারদের কাছে জমা দেওয়া হচ্ছে, তবে এর কোনো রসিদ দেওয়া হচ্ছে না। ‘এমভি তমির উদ্দিন আউলিয়া’র সুকানি আবু জাফর বলেন, তাঁর জাহাজে প্রায় সাড়ে ১১ হাজার বর্গফুট পাথর পরিবহন করা যায়। এর আগে সোনাপুরের ফরিদ হাজির মিল থেকে দুই ট্রিপ পাথর নেওয়ার সময় ঘাটে ইজারাদার না পেয়ে মিল কর্তৃপক্ষের কাছেই টোলের টাকা পরিশোধ করেছেন, তবে কোনো রসিদ পাননি। ‘এমভি মোসাররফ হোসেন অ্যান্ড ওমর খান’ নৌপরিবহনের এক কর্মীও জানান, কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমানের মিল থেকে ৯ হাজার ৭০০ বর্গফুট পাথর নেওয়ার পর বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা দিয়ে এলেও কোনো রসিদ দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদ হাজির মিলের ম্যানেজার রায়হান আহমদ টোলের টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “বিআইডব্লিউটিএর কোনো ইজারাদার টোল আদায়ের জন্য ঘাটে আসছেন না। তাই আমাদের মিল থেকে পাথর নেওয়া নৌযানগুলোর কাছ থেকে প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে নিজেদের কাছে জমা রাখছি। ইজারাদাররা এলে সংগৃহীত পুরো টাকা বুঝিয়ে দেওয়া হবে।” তবে কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমান টোলের টাকা আদায় বা জমা রাখার অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে ইজারাদার ওয়াহেদ আলী বলেন, চুক্তিতে প্রতি টনে ৭০ টাকা টোলের উল্লেখ থাকলেও প্রশাসনের মৌখিক নির্দেশনায় বর্গফুটে ৫০ পয়সা নির্ধারণ করায় তাঁরা সন্তুষ্ট নন। বিষয়টি লিখিতভাবে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে জানানো হয়েছে এবং আপাতত তাঁরা টোল আদায় বন্ধ রেখেছেন। আরেক ইজারাদার জিয়াউর রহমানও জানান, তাঁরা বিআইডব্লিউটিএর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এবং বর্তমানে মিলের ম্যানেজাররাই টোলের টাকা আদায় করছেন।

চুক্তিবদ্ধ ইজারাদারদের অনুপস্থিতিতে ক্রাশার মিলের ম্যানেজাররা কোন কর্তৃত্বে নৌযান থেকে টোল আদায় করছেন এবং রসিদ ছাড়া সংগৃহীত এই বিপুল অর্থ কোথায় জমা হচ্ছে, তা জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা।

ট্যাগ : ইজারাদার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইজারাদার নেই, তবু রসিদ ছাড়াই আদায় হচ্ছে টোল

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌপথে টোল আদায় নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে টোলের হার কমিয়ে প্রতি বর্গফুটে ৫০ পয়সা নির্ধারণ করার পর অসন্তোষ জানিয়ে টোল আদায় বন্ধ রেখেছেন বৈধ ইজারাদাররা। তবে অভিযোগ উঠেছে, ইজারাদাররা ঘাটে না গেলেও বিভিন্ন চুনাপাথর ক্রাশার মিলের ম্যানেজাররা নৌযান থেকে টোলের টাকা আদায় করে নিজেদের কাছে জমা রাখছেন এবং এর বিপরীতে কোনো রসিদও দিচ্ছেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে মান্নান ঘাট এবং মান্নান ঘাট থেকে গজারিয়া পর্যন্ত নৌপথের দুটি অংশের টোল আদায়ের বৈধ ইজারা নিয়েছেন ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান। ইজারাদারদের দাবি অনুযায়ী, ইজারার চুক্তিনামায় নদীর পাড় থেকে নৌযানে চুনাপাথর লোড-আনলোডের ক্ষেত্রে প্রতি টনে ৭০ টাকা হারে টোল আদায়ের কথা উল্লেখ রয়েছে।

তবে চুনাপাথরের টোল টনের পরিবর্তে ঘনফুটে আদায়ের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন লালপুরের মিলমালিক, নৌযান মালিক ও শ্রমিকরা। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. ইসমাইল হোসেন সরেজমিন জামালগঞ্জ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ইজারাদারদের প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোল আদায়ের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু চুক্তির শর্তের চেয়ে এই হার কম হওয়ায় ইজারাদাররা ঘাটে গিয়ে টোল আদায় বন্ধ রাখেন।

এদিকে সাচনা বাজার থেকে মান্নানঘাট, লালপুর ও গজারিয়া পর্যন্ত এলাকায় শতাধিক চুনাপাথর ক্রাশার মিল রয়েছে, যেখান থেকে প্রতিদিন স্টিলবডি নৌযানে করে দেশের বিভিন্ন প্রান্তে পাথর পরিবহন করা হয়। অভিযোগ রয়েছে, মিল থেকে পাথর কেনার পর নৌযান সংশ্লিষ্টরা পাথরের বিলের সঙ্গে প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে মিলের ম্যানেজারদের কাছে জমা দিচ্ছেন।

সরেজমিন অনুসন্ধানে একাধিক নৌযানের শ্রমিক জানান, বর্তমানে ইজারাদাররা ঘাটে না আসায় নির্ধারিত হারে টোলের টাকা মিলের ম্যানেজারদের কাছে জমা দেওয়া হচ্ছে, তবে এর কোনো রসিদ দেওয়া হচ্ছে না। ‘এমভি তমির উদ্দিন আউলিয়া’র সুকানি আবু জাফর বলেন, তাঁর জাহাজে প্রায় সাড়ে ১১ হাজার বর্গফুট পাথর পরিবহন করা যায়। এর আগে সোনাপুরের ফরিদ হাজির মিল থেকে দুই ট্রিপ পাথর নেওয়ার সময় ঘাটে ইজারাদার না পেয়ে মিল কর্তৃপক্ষের কাছেই টোলের টাকা পরিশোধ করেছেন, তবে কোনো রসিদ পাননি। ‘এমভি মোসাররফ হোসেন অ্যান্ড ওমর খান’ নৌপরিবহনের এক কর্মীও জানান, কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমানের মিল থেকে ৯ হাজার ৭০০ বর্গফুট পাথর নেওয়ার পর বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা দিয়ে এলেও কোনো রসিদ দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদ হাজির মিলের ম্যানেজার রায়হান আহমদ টোলের টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “বিআইডব্লিউটিএর কোনো ইজারাদার টোল আদায়ের জন্য ঘাটে আসছেন না। তাই আমাদের মিল থেকে পাথর নেওয়া নৌযানগুলোর কাছ থেকে প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে নিজেদের কাছে জমা রাখছি। ইজারাদাররা এলে সংগৃহীত পুরো টাকা বুঝিয়ে দেওয়া হবে।” তবে কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমান টোলের টাকা আদায় বা জমা রাখার অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে ইজারাদার ওয়াহেদ আলী বলেন, চুক্তিতে প্রতি টনে ৭০ টাকা টোলের উল্লেখ থাকলেও প্রশাসনের মৌখিক নির্দেশনায় বর্গফুটে ৫০ পয়সা নির্ধারণ করায় তাঁরা সন্তুষ্ট নন। বিষয়টি লিখিতভাবে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে জানানো হয়েছে এবং আপাতত তাঁরা টোল আদায় বন্ধ রেখেছেন। আরেক ইজারাদার জিয়াউর রহমানও জানান, তাঁরা বিআইডব্লিউটিএর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এবং বর্তমানে মিলের ম্যানেজাররাই টোলের টাকা আদায় করছেন।

চুক্তিবদ্ধ ইজারাদারদের অনুপস্থিতিতে ক্রাশার মিলের ম্যানেজাররা কোন কর্তৃত্বে নৌযান থেকে টোল আদায় করছেন এবং রসিদ ছাড়া সংগৃহীত এই বিপুল অর্থ কোথায় জমা হচ্ছে, তা জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ