ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথিদের ‘সন্ত্রাসী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ: দ্বিধায় ইউরোপ!

হুথিদের ‘সন্ত্রাসী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ: দ্বিধায় ইউরোপ!
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে সৌদি আরব। তবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া ও মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ রয়েছে।

ছয়জন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে রিয়াদ এই উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এক দশকের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করার পর হুথি বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বর্তমানে হুথিদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এর মধ্যে রয়েছে গোষ্ঠীটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং তাদের ১২ জন শীর্ষ কমান্ডারের সম্পদ জব্দের পদক্ষেপ। এছাড়া হুথিদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকেও (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ।

তবে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সিদ্ধান্ত প্রয়োজন হওয়ায় এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেনি ব্লকটি। যদিও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি পশ্চিমা দেশ ইতোমধ্যেই হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। এরপর থেকে গোষ্ঠীটির বিরুদ্ধে ইয়েমেনের স্বীকৃত সরকারের পক্ষে এক দশকেরও বেশি সময় ধরে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স।

ট্যাগ : সন্ত্রাসী হুথি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


হুথিদের ‘সন্ত্রাসী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ: দ্বিধায় ইউরোপ!

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে সৌদি আরব। তবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া ও মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ রয়েছে।

ছয়জন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে রিয়াদ এই উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এক দশকের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করার পর হুথি বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বর্তমানে হুথিদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এর মধ্যে রয়েছে গোষ্ঠীটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং তাদের ১২ জন শীর্ষ কমান্ডারের সম্পদ জব্দের পদক্ষেপ। এছাড়া হুথিদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকেও (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ।

তবে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সিদ্ধান্ত প্রয়োজন হওয়ায় এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেনি ব্লকটি। যদিও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি পশ্চিমা দেশ ইতোমধ্যেই হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। এরপর থেকে গোষ্ঠীটির বিরুদ্ধে ইয়েমেনের স্বীকৃত সরকারের পক্ষে এক দশকেরও বেশি সময় ধরে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ