ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দীর্ঘ সংকটে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুতর সংকট মোকাবিলা করছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গা নিজ বসতভিটা ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলা করতে হচ্ছে।

তিনি রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ মিয়ানমারের সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন।

তিনি জানান, মিয়ানমারে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এ লক্ষ্যে তাঁর কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।

আলোচনায় মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইনের বিস্তার এবং মানবপাচার ও মাদকপাচারের মতো নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোও গুরুত্ব পায়।

এসব সমস্যার কারণে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে যে প্রভাব পড়ছে, তা নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।

উভয় পক্ষ রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

এ ক্ষেত্রে রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার বিষয়টি আলোচনায় উঠে আসে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনি বৈঠকে অংশ নেন।

ট্যাগ : জাতিসংঘ স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা প্রত্যাবাসন রোহিঙ্গা সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দীর্ঘ সংকটে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুতর সংকট মোকাবিলা করছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গা নিজ বসতভিটা ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলা করতে হচ্ছে।

তিনি রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ মিয়ানমারের সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন।

তিনি জানান, মিয়ানমারে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এ লক্ষ্যে তাঁর কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।

আলোচনায় মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইনের বিস্তার এবং মানবপাচার ও মাদকপাচারের মতো নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোও গুরুত্ব পায়।

এসব সমস্যার কারণে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে যে প্রভাব পড়ছে, তা নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।

উভয় পক্ষ রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

এ ক্ষেত্রে রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার বিষয়টি আলোচনায় উঠে আসে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনি বৈঠকে অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ