ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারি জায়গা কোনো ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

ছবি : সংগৃহিত
ফলো করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে উদ্ধার করা সরকারি জমিতে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না। আইন মেনে ব্যবসায়ীদের জন্য নতুন করে জায়গা বরাদ্দের ব্যবস্থা করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নাজিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা মাফিয়া ডন বানাব না। সরকারি জায়গা কোনো ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে না। প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে।’

নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধার প্রসঙ্গে কায়সার কামাল জানান, জনগণের সম্পত্তি দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছিল। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম প্রভাবশালীদের নিয়ন্ত্রণে চলে যায় বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ওই সরকারি সম্পত্তি উদ্ধার করেছে। এখন সেখানে উন্মুক্ত পরিবেশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আগে যাঁরা নাজিরপুর বাজারে ব্যবসা পরিচালনা করতেন, তাঁদের পুনরায় জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ডেপুটি স্পিকার।

তিনি বলেন, পূর্ববর্তী ব্যবসায়ীদের নাম ও ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে তাঁদের জন্য নতুন করে বরাদ্দের ব্যবস্থা করা হবে।

বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে কায়সার কামাল বলেন, ‘আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি জানি। আমি সেটা অস্বীকার করব না।’

তিনি জানান, আগে বাজারের অধিকাংশ ব্যবসায়ী ভাড়াটিয়া হিসেবে ব্যবসা পরিচালনা করতেন। এবার তাঁদের মালিক হওয়ার সুযোগ তৈরি করতে বন্দোবস্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি জমির ইজারা ও ব্যবহার নিয়ে অনিয়ম প্রতিরোধের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান ডেপুটি স্পিকার।

তিনি বলেন, এক বছরের জন্য সরকারি জায়গা ইজারা নিয়ে কেউ যাতে আইন লঙ্ঘনের মাধ্যমে নতুন করে প্রভাবশালী হয়ে উঠতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

একই সঙ্গে সরকারি জমিতে বেআইনিভাবে ভবন নির্মাণ করে দখলদারত্ব প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

কায়সার কামাল বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। সরকারি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।

নাজিরপুর বাজারকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হবে।

উদ্ধার করা সরকারি জমিতে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করাই সংশ্লিষ্ট উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান ডেপুটি স্পিকার।

ট্যাগ : কায়সার কামাল ডেপুটি স্পিকার নেত্রকোনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সরকারি জায়গা কোনো ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে উদ্ধার করা সরকারি জমিতে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না। আইন মেনে ব্যবসায়ীদের জন্য নতুন করে জায়গা বরাদ্দের ব্যবস্থা করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নাজিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা মাফিয়া ডন বানাব না। সরকারি জায়গা কোনো ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে না। প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে।’

নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধার প্রসঙ্গে কায়সার কামাল জানান, জনগণের সম্পত্তি দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছিল। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম প্রভাবশালীদের নিয়ন্ত্রণে চলে যায় বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ওই সরকারি সম্পত্তি উদ্ধার করেছে। এখন সেখানে উন্মুক্ত পরিবেশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আগে যাঁরা নাজিরপুর বাজারে ব্যবসা পরিচালনা করতেন, তাঁদের পুনরায় জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ডেপুটি স্পিকার।

তিনি বলেন, পূর্ববর্তী ব্যবসায়ীদের নাম ও ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে তাঁদের জন্য নতুন করে বরাদ্দের ব্যবস্থা করা হবে।

বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে কায়সার কামাল বলেন, ‘আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি জানি। আমি সেটা অস্বীকার করব না।’

তিনি জানান, আগে বাজারের অধিকাংশ ব্যবসায়ী ভাড়াটিয়া হিসেবে ব্যবসা পরিচালনা করতেন। এবার তাঁদের মালিক হওয়ার সুযোগ তৈরি করতে বন্দোবস্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি জমির ইজারা ও ব্যবহার নিয়ে অনিয়ম প্রতিরোধের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান ডেপুটি স্পিকার।

তিনি বলেন, এক বছরের জন্য সরকারি জায়গা ইজারা নিয়ে কেউ যাতে আইন লঙ্ঘনের মাধ্যমে নতুন করে প্রভাবশালী হয়ে উঠতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

একই সঙ্গে সরকারি জমিতে বেআইনিভাবে ভবন নির্মাণ করে দখলদারত্ব প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

কায়সার কামাল বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। সরকারি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।

নাজিরপুর বাজারকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হবে।

উদ্ধার করা সরকারি জমিতে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করাই সংশ্লিষ্ট উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান ডেপুটি স্পিকার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ