ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ছবি : সংগৃহিত
ফলো করুন

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলার সূত্র ধরে তাঁকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

তিনি জানান, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে সিআইডিতে একটি মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে সিআইডির অনুরোধে তাঁকে গ্রেপ্তার করেছে ডিবি।

তবে সিআইডির মামলাটি কী অভিযোগে করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি ডিবিপ্রধান।

এর আগেও বিভিন্ন অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের এই ব্যবস্থাপনা পরিচালক।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সেদিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পরবর্তী সময়ে রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

কোটা সংস্কার আন্দোলনের সময় হৃদয় আহমেদ হত্যার ঘটনাটি ঘটেছিল। ওই মামলায় দিলীপ আগারওয়ালাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল পুলিশ।

পরে আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান তিনি।

এবার সিআইডির একটি মামলায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হলো। তবে নতুন মামলার অভিযোগের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ট্যাগ : সিআইডি ডিবি পুলিশ ডায়মন্ড ওয়ার্ল্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলার সূত্র ধরে তাঁকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

তিনি জানান, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে সিআইডিতে একটি মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে সিআইডির অনুরোধে তাঁকে গ্রেপ্তার করেছে ডিবি।

তবে সিআইডির মামলাটি কী অভিযোগে করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি ডিবিপ্রধান।

এর আগেও বিভিন্ন অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের এই ব্যবস্থাপনা পরিচালক।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সেদিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পরবর্তী সময়ে রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

কোটা সংস্কার আন্দোলনের সময় হৃদয় আহমেদ হত্যার ঘটনাটি ঘটেছিল। ওই মামলায় দিলীপ আগারওয়ালাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল পুলিশ।

পরে আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান তিনি।

এবার সিআইডির একটি মামলায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হলো। তবে নতুন মামলার অভিযোগের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ