ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার

ছবি : সংগৃহিত
ফলো করুন

সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না।

শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান তুলে ধরেন।

আখতার হোসেনের অভিযোগ, সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে একদলীয় সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তার মতে, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও জনগণের রায় উপেক্ষা করে সাংবিধানিক পরিবর্তন এগিয়ে নেওয়া উচিত নয়।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করে খুব বেশিদিন আপনাদের কার্যক্রমকে এগিয়ে নিতে পারবেন না। হয়তো টু-থার্ড মেজরিটি আপনাদের আছে, যার শক্তিতে আপনারা ভাবছেন—সংবিধান সংশোধন করবেন।’

তিনি আরও বলেন, ‘কিন্তু জনগণের রায় যেখানে থাকে না, সেখানে টু-থার্ড মেজরিটি কোনোভাবেই অগ্রসর হতে পারে না।’

এনসিপির এই নেতা বলেন, গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে সংশোধন কমিটি তৈরি করা হয়েছে। তার দাবি, এই কমিটি সাংবিধানিক সংকটের সমাধান করতে পারবে না।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও বিএনপি সরকারের সমালোচনা করেন আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার বাস্তবায়নের কথা বললেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

এ প্রসঙ্গে ১৯৯০ সালের তিন জোটের রূপরেখার বিষয়টি তুলে ধরেন তিনি। আখতার হোসেনের দাবি, ওই রূপরেখা বাস্তবায়নে বিএনপির অতীত ভূমিকার সঙ্গে বর্তমান সংস্কার প্রক্রিয়ায় দলটির অবস্থানের মিল রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘সংস্কারের যে স্তরগুলো আমরা পেরিয়ে এসেছি, বিএনপি সরকার সেই পরিপক্ব বিষয়গুলোকে পেছনে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। তারা আসলে সংস্কার বাস্তবায়ন করতে চায় না। সে জন্যই তারা জুলাই সনদকে নিয়ে টালবাহানা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে।’

আখতার হোসেন আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশের সাংবিধানিক কাঠামো পরিবর্তন করে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাওয়া প্রয়োজন। সরকার দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ এর প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষারও সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করেন।

তার অভিযোগ, কমিটি গঠনের মাধ্যমে গণভোটের রায় উপেক্ষা করা হয়েছে এবং বিএনপি সরকার জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে আন্তরিক নয়।

সারোয়ার তুষার বলেন, ‘অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে বিরোধী আন্দোলন গণ-আন্দোলনে পরিণত হবে।’

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ অন্য নেতারা।

ট্যাগ : এনসিপি জুলাই সনদ সংবিধান সংশোধন কমিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না।

শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান তুলে ধরেন।

আখতার হোসেনের অভিযোগ, সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে একদলীয় সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তার মতে, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও জনগণের রায় উপেক্ষা করে সাংবিধানিক পরিবর্তন এগিয়ে নেওয়া উচিত নয়।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করে খুব বেশিদিন আপনাদের কার্যক্রমকে এগিয়ে নিতে পারবেন না। হয়তো টু-থার্ড মেজরিটি আপনাদের আছে, যার শক্তিতে আপনারা ভাবছেন—সংবিধান সংশোধন করবেন।’

তিনি আরও বলেন, ‘কিন্তু জনগণের রায় যেখানে থাকে না, সেখানে টু-থার্ড মেজরিটি কোনোভাবেই অগ্রসর হতে পারে না।’

এনসিপির এই নেতা বলেন, গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে সংশোধন কমিটি তৈরি করা হয়েছে। তার দাবি, এই কমিটি সাংবিধানিক সংকটের সমাধান করতে পারবে না।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও বিএনপি সরকারের সমালোচনা করেন আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার বাস্তবায়নের কথা বললেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

এ প্রসঙ্গে ১৯৯০ সালের তিন জোটের রূপরেখার বিষয়টি তুলে ধরেন তিনি। আখতার হোসেনের দাবি, ওই রূপরেখা বাস্তবায়নে বিএনপির অতীত ভূমিকার সঙ্গে বর্তমান সংস্কার প্রক্রিয়ায় দলটির অবস্থানের মিল রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘সংস্কারের যে স্তরগুলো আমরা পেরিয়ে এসেছি, বিএনপি সরকার সেই পরিপক্ব বিষয়গুলোকে পেছনে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। তারা আসলে সংস্কার বাস্তবায়ন করতে চায় না। সে জন্যই তারা জুলাই সনদকে নিয়ে টালবাহানা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে।’

আখতার হোসেন আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশের সাংবিধানিক কাঠামো পরিবর্তন করে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাওয়া প্রয়োজন। সরকার দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ এর প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষারও সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করেন।

তার অভিযোগ, কমিটি গঠনের মাধ্যমে গণভোটের রায় উপেক্ষা করা হয়েছে এবং বিএনপি সরকার জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে আন্তরিক নয়।

সারোয়ার তুষার বলেন, ‘অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে বিরোধী আন্দোলন গণ-আন্দোলনে পরিণত হবে।’

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ অন্য নেতারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ