ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১ জানুয়ারির মধ্যে দশম গ্রেড চান প্রাথমিক শিক্ষকরা

ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণ, উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর এবং পদোন্নতির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান জানান, ২০২৫ সালের ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছিল।

ওই আলোচনার পর মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। তবে প্রায় এক বছর পার হলেও দাবিগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন শিক্ষক নেতারা।

শিক্ষকদের প্রথম দাবি হলো, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম বেতন গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা।

দ্বিতীয় দাবিতে চাকরির ১০ ও ১৬ বছর পূর্ণ হওয়ার পর উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনের কথা বলা হয়েছে।

তৃতীয় দাবি হলো, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।

মাহবুবুর রহমান বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের আর্থিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তবে এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

শিক্ষক নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাও প্রয়োজন।

এ কারণে দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আগামী বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার সময়ের মধ্যেই সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষক নেতারা।

ট্যাগ : প্রাথমিক শিক্ষক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১ জানুয়ারির মধ্যে দশম গ্রেড চান প্রাথমিক শিক্ষকরা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণ, উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর এবং পদোন্নতির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান জানান, ২০২৫ সালের ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছিল।

ওই আলোচনার পর মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। তবে প্রায় এক বছর পার হলেও দাবিগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন শিক্ষক নেতারা।

শিক্ষকদের প্রথম দাবি হলো, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম বেতন গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা।

দ্বিতীয় দাবিতে চাকরির ১০ ও ১৬ বছর পূর্ণ হওয়ার পর উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনের কথা বলা হয়েছে।

তৃতীয় দাবি হলো, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।

মাহবুবুর রহমান বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের আর্থিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তবে এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

শিক্ষক নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাও প্রয়োজন।

এ কারণে দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আগামী বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার সময়ের মধ্যেই সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষক নেতারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ