ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: হাসনাত

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি তা অনুসরণ করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার দাবি, গত সাত মাসে সনদের ১৭টি ধারা লঙ্ঘনের মাধ্যমে দলটি ১৭ বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রতিদিনই কোনো না কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করছে। অথচ প্রতিশ্রুতি ভাঙার পরও দলটি জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের ঘোষণা দিয়ে যাচ্ছে। তার অভিযোগ, এভাবে সনদের ১৭টি ধারা লঙ্ঘন করা হয়েছে।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, তারা শুরু থেকেই একটি সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছিলেন। গণভোটের মাধ্যমে জনগণ ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য সংস্কার কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

হাসনাতের অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের একটি অংশ বিএনপি সরকার গ্রহণ করলেও গণভোটের বাকি ফলাফল বাস্তবায়নে সম্মত হয়নি।

এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের উদাহরণ দেন। তার বক্তব্য অনুযায়ী, বিএনপিও এখন নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত গ্রহণ করছে। কোনো বিষয় রাজনৈতিকভাবে অনুকূলে থাকলে তা মেনে নেওয়া হচ্ছে, অন্যথায় উপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দলের সংসদ সদস্যরা সেই শপথ গ্রহণ করেননি। এর ফলে জুলাই সনদ কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, দলটি একদিকে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করছে, অন্যদিকে সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক পদক্ষেপ নিচ্ছে।

তার দাবি, জুলাই সনদকে কার্যকর করার পরিবর্তে বিএনপি নিজেরাই সেটিকে অকার্যকর অবস্থায় নিয়ে গেছে। এরপরও সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ট্যাগ : এনসিপি হাসনাত আবদুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: হাসনাত

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি তা অনুসরণ করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার দাবি, গত সাত মাসে সনদের ১৭টি ধারা লঙ্ঘনের মাধ্যমে দলটি ১৭ বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রতিদিনই কোনো না কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করছে। অথচ প্রতিশ্রুতি ভাঙার পরও দলটি জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের ঘোষণা দিয়ে যাচ্ছে। তার অভিযোগ, এভাবে সনদের ১৭টি ধারা লঙ্ঘন করা হয়েছে।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, তারা শুরু থেকেই একটি সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছিলেন। গণভোটের মাধ্যমে জনগণ ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য সংস্কার কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

হাসনাতের অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের একটি অংশ বিএনপি সরকার গ্রহণ করলেও গণভোটের বাকি ফলাফল বাস্তবায়নে সম্মত হয়নি।

এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের উদাহরণ দেন। তার বক্তব্য অনুযায়ী, বিএনপিও এখন নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত গ্রহণ করছে। কোনো বিষয় রাজনৈতিকভাবে অনুকূলে থাকলে তা মেনে নেওয়া হচ্ছে, অন্যথায় উপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দলের সংসদ সদস্যরা সেই শপথ গ্রহণ করেননি। এর ফলে জুলাই সনদ কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, দলটি একদিকে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করছে, অন্যদিকে সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক পদক্ষেপ নিচ্ছে।

তার দাবি, জুলাই সনদকে কার্যকর করার পরিবর্তে বিএনপি নিজেরাই সেটিকে অকার্যকর অবস্থায় নিয়ে গেছে। এরপরও সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ