ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথি হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিশরের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সৌদি আরবের ভূখণ্ডগত অখণ্ডতা, গুরুত্বপূর্ণ সম্পদ এবং ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কায়রো রিয়াদের পাশে থাকবে। একই সঙ্গে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে আবারও লড়াই শুরু করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।

এ পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। মিশরের প্রেসিডেন্ট আল-সিসি জানিয়েছেন, সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি আরবের পক্ষ থেকে প্রতিরক্ষা সহায়তার অনুরোধ এলে তা অনুমোদনের জন্য প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে মিশরে জরুরি সংসদীয় অধিবেশন আহ্বান করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা সৌদি আরব ও মিশর উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে সুয়েজ খাল দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল মিশরের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। ফলে লোহিত সাগরে অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়তে পারে।

এ কারণে লোহিত সাগরে ইরান কিংবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার ঠেকাতে মিশর দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন।

এর আগে গত মাসে অনুষ্ঠিত একটি বৈঠকেও সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে নিজেদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছিল মিশর।

এদিকে হুথিদের হামলায় উসকানি দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছে সৌদি আরব। তবে তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সাম্প্রতিক পরিস্থিতিতে সৌদি আরবের প্রতি মিশরের সমর্থন এবং প্রতিরক্ষা সহযোগিতার ঘোষণা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন গুরুত্ব পেয়েছে।

সূত্র: আল-জাজিরা।

ট্যাগ : সৌদি আরব মিশর হুথি বিদ্রোহী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হুথি হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিশরের

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সৌদি আরবের ভূখণ্ডগত অখণ্ডতা, গুরুত্বপূর্ণ সম্পদ এবং ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কায়রো রিয়াদের পাশে থাকবে। একই সঙ্গে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে আবারও লড়াই শুরু করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।

এ পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। মিশরের প্রেসিডেন্ট আল-সিসি জানিয়েছেন, সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি আরবের পক্ষ থেকে প্রতিরক্ষা সহায়তার অনুরোধ এলে তা অনুমোদনের জন্য প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে মিশরে জরুরি সংসদীয় অধিবেশন আহ্বান করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা সৌদি আরব ও মিশর উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে সুয়েজ খাল দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল মিশরের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। ফলে লোহিত সাগরে অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়তে পারে।

এ কারণে লোহিত সাগরে ইরান কিংবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার ঠেকাতে মিশর দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন।

এর আগে গত মাসে অনুষ্ঠিত একটি বৈঠকেও সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে নিজেদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছিল মিশর।

এদিকে হুথিদের হামলায় উসকানি দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছে সৌদি আরব। তবে তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সাম্প্রতিক পরিস্থিতিতে সৌদি আরবের প্রতি মিশরের সমর্থন এবং প্রতিরক্ষা সহযোগিতার ঘোষণা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন গুরুত্ব পেয়েছে।

সূত্র: আল-জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ