ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে ২০ কমিটি গঠনের সিদ্ধান্ত

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর জলাবদ্ধতা দূর করা, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ২০টি বিশেষ জোনাল কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা।

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকার জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এসব কাজে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি জোনাল কমিটি গঠন করা হবে। প্রতিটি সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে কেন্দ্র করে কমিটিগুলো কাজ করবে।

কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং মহানগর পুলিশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।

এ ছাড়া দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা ও মেডিক্যাল উইংয়ের প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হবে। মাঠপর্যায়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

জোনাল কমিটিগুলো নিজ নিজ এলাকায় সরেজমিনে কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা, খালের সীমানা চিহ্নিতকরণ এবং পুনঃখনন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে তাদের অন্যতম দায়িত্ব।

পাশাপাশি মশক নিধন কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, সেটিও তদারকি করবে এসব কমিটি।

মাঠপর্যায়ের ২০টি কমিটির কাজ সমন্বয় ও পর্যবেক্ষণের জন্য একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এই কমিটির আহ্বায়ক থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

উচ্চপর্যায়ের কমিটিতে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

জোনাল কমিটিগুলোর কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করা এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করাই হবে উচ্চপর্যায়ের কমিটির মূল দায়িত্ব।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মীর শাহে আলম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাকার জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে ২০ কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর জলাবদ্ধতা দূর করা, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ২০টি বিশেষ জোনাল কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা।

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকার জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এসব কাজে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি জোনাল কমিটি গঠন করা হবে। প্রতিটি সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে কেন্দ্র করে কমিটিগুলো কাজ করবে।

কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং মহানগর পুলিশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।

এ ছাড়া দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা ও মেডিক্যাল উইংয়ের প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হবে। মাঠপর্যায়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

জোনাল কমিটিগুলো নিজ নিজ এলাকায় সরেজমিনে কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা, খালের সীমানা চিহ্নিতকরণ এবং পুনঃখনন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে তাদের অন্যতম দায়িত্ব।

পাশাপাশি মশক নিধন কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, সেটিও তদারকি করবে এসব কমিটি।

মাঠপর্যায়ের ২০টি কমিটির কাজ সমন্বয় ও পর্যবেক্ষণের জন্য একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এই কমিটির আহ্বায়ক থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

উচ্চপর্যায়ের কমিটিতে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

জোনাল কমিটিগুলোর কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করা এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করাই হবে উচ্চপর্যায়ের কমিটির মূল দায়িত্ব।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ