ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

ছবি : সংগৃহিত
ফলো করুন

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, নাগরিক অধিকার রক্ষা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণের দাবিতে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নিয়ে প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগ দাবি করেন।

দেশটির প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন ইউজিটিটি, নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগে বিক্ষোভের আয়োজন করা হয়।

বিক্ষোভকারীরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণমিছিল করেন। এ সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি নাগরিক স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে পিপলস মুভমেন্ট, এন্নাহদা মুভমেন্ট এবং ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

মিছিল শেষে রাজধানীর মিউনিসিপ্যাল থিয়েটারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন ইউজিটিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালমি।

তিনি বলেন, সরকার আলোচনার সুযোগ বন্ধ করে দিলে জনগণ রাজপথ ও উন্মুক্ত চত্বরকেই প্রতিবাদের প্রধান জায়গা হিসেবে বেছে নেবে।

তিউনিসিয়ার মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই শ্রমিক নেতা।

সালাহ উদ্দিন সালমি অভিযোগ করেন, দেশটিতে নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। কোনো একজন ব্যক্তির একক শাসনের ওপর তিউনিসিয়ার ভবিষ্যৎ নির্ভর করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তার অভিযোগ, সরকার জনগণের বক্তব্য ও দাবি যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না। এ পরিস্থিতিতে নাগরিক অধিকার রক্ষায় সম্মিলিত আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুনির জেলাসি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, তিউনিসিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে। একই সঙ্গে মৌলিক স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।

অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মুনির জেলাসি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। চলমান অর্থনৈতিক সংকটের কারণে স্বাভাবিক জীবনযাপন করাও অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

ট্যাগ : তিউনিসিয়া ইউজিটিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, নাগরিক অধিকার রক্ষা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণের দাবিতে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নিয়ে প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগ দাবি করেন।

দেশটির প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন ইউজিটিটি, নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগে বিক্ষোভের আয়োজন করা হয়।

বিক্ষোভকারীরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণমিছিল করেন। এ সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি নাগরিক স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে পিপলস মুভমেন্ট, এন্নাহদা মুভমেন্ট এবং ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

মিছিল শেষে রাজধানীর মিউনিসিপ্যাল থিয়েটারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন ইউজিটিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালমি।

তিনি বলেন, সরকার আলোচনার সুযোগ বন্ধ করে দিলে জনগণ রাজপথ ও উন্মুক্ত চত্বরকেই প্রতিবাদের প্রধান জায়গা হিসেবে বেছে নেবে।

তিউনিসিয়ার মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই শ্রমিক নেতা।

সালাহ উদ্দিন সালমি অভিযোগ করেন, দেশটিতে নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। কোনো একজন ব্যক্তির একক শাসনের ওপর তিউনিসিয়ার ভবিষ্যৎ নির্ভর করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তার অভিযোগ, সরকার জনগণের বক্তব্য ও দাবি যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না। এ পরিস্থিতিতে নাগরিক অধিকার রক্ষায় সম্মিলিত আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুনির জেলাসি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, তিউনিসিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে। একই সঙ্গে মৌলিক স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।

অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মুনির জেলাসি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। চলমান অর্থনৈতিক সংকটের কারণে স্বাভাবিক জীবনযাপন করাও অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ