ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

ছবি : সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ ১৭ বছর নানা রাজনৈতিক প্রতিকূলতা ও প্রবাস জীবনে অবস্থান করেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি জাতীয় সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে স্বেচ্ছাসেবী ও গবেষণা প্রতিষ্ঠান জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও মানবিক নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল কেন্দ্র বা জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি; বরং দেশের একদম প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে পৌঁছে যেতে সক্ষম হয়েছে। তিনি উল্লেখ করেন, করোনা মহামারি, অতিবৃষ্টি, নদীভাঙন, ভয়াবহ বন্যা কিংবা তীব্র শীতের প্রকোপ—প্রতিটি জাতীয় মানবিক দুর্যোগে প্রবাসে থেকেও তিনি সার্বক্ষণিক তদারকি করেছেন, দিকনির্দেশনা দিয়েছেন এবং মানুষের জন্য নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করেছেন।

বিগত দিনের প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির স্মৃতিচারণ করে তিনি বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের অত্যন্ত সংকটময় ও অবরুদ্ধ সময়েও জেডআরএফ সমাজের তরুণ ও কিশোরদের বিজ্ঞানমনস্ক ও সুশিক্ষায় উদ্বুদ্ধ করতে অনলাইনে সাইন্স এক্সিবিশনসহ নানামুখী সৃজনশীল ও ব্যতিক্রমী কর্মসূচি সফলভাবে পরিচালনা করেছে।

এ ছাড়া সড়ক দুর্ঘটনা বা সহিংসতায় অঙ্গ হারানো ও পঙ্গু হয়ে যাওয়া অসহায় মানুষদের বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন, দেশব্যাপী পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ এবং অসচ্ছল রোগীদের নিয়মিত চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মতো বহুবিধ মহতী মানবিক কাজ নিরলসভাবে চালিয়ে আসছে এই সংগঠনটি।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ এবং বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : তারেক রহমান রুহুল কবির রিজভী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ ১৭ বছর নানা রাজনৈতিক প্রতিকূলতা ও প্রবাস জীবনে অবস্থান করেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি জাতীয় সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে স্বেচ্ছাসেবী ও গবেষণা প্রতিষ্ঠান জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও মানবিক নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল কেন্দ্র বা জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি; বরং দেশের একদম প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে পৌঁছে যেতে সক্ষম হয়েছে। তিনি উল্লেখ করেন, করোনা মহামারি, অতিবৃষ্টি, নদীভাঙন, ভয়াবহ বন্যা কিংবা তীব্র শীতের প্রকোপ—প্রতিটি জাতীয় মানবিক দুর্যোগে প্রবাসে থেকেও তিনি সার্বক্ষণিক তদারকি করেছেন, দিকনির্দেশনা দিয়েছেন এবং মানুষের জন্য নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করেছেন।

বিগত দিনের প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির স্মৃতিচারণ করে তিনি বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের অত্যন্ত সংকটময় ও অবরুদ্ধ সময়েও জেডআরএফ সমাজের তরুণ ও কিশোরদের বিজ্ঞানমনস্ক ও সুশিক্ষায় উদ্বুদ্ধ করতে অনলাইনে সাইন্স এক্সিবিশনসহ নানামুখী সৃজনশীল ও ব্যতিক্রমী কর্মসূচি সফলভাবে পরিচালনা করেছে।

এ ছাড়া সড়ক দুর্ঘটনা বা সহিংসতায় অঙ্গ হারানো ও পঙ্গু হয়ে যাওয়া অসহায় মানুষদের বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন, দেশব্যাপী পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ এবং অসচ্ছল রোগীদের নিয়মিত চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মতো বহুবিধ মহতী মানবিক কাজ নিরলসভাবে চালিয়ে আসছে এই সংগঠনটি।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ এবং বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ