ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন মেহেরদাদ আখলাঘি কেতাবচি। দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে অনুমোদন পাওয়ার পর তিনি প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর রসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (১৮ অক্টোবর) ইরানের সংসদের উন্মুক্ত অধিবেশনে কেতাবচির যোগ্যতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পর্যালোচনা শেষে আইনপ্রণেতারা তাকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দেন।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দায়িত্বে কেতাবচি মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হয়েছেন। ইরানের কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আগের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ নিহত হন।
তার মৃত্যুর পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তন এলো। সংসদের অনুমোদনের মধ্য দিয়ে কেতাবচি আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়টির দায়িত্ব পেয়েছেন।
সূত্র : মেহের নিউজ এজেন্সি।
মন্তব্যসমূহ