ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই সনদের এক বছর পূর্তিতে সংবাদ সম্মেলন ডাকল এনসিপি

ফাইল ছবি
ফলো করুন

জুলাই সনদের প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতা তুলে ধরার পাশাপাশি সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি জানিয়েছে, সংবাদ সম্মেলনে জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতিগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে সনদ বাস্তবায়নের বিষয়ে দলটির অবস্থান ব্যাখ্যা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব ও সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন এমপি। আরও থাকবেন রাজনৈতিক পর্ষদের সদস্য ও কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত এবং কমিটির অন্য সদস্যরা।

এ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

ট্যাগ : এনসিপি জুলাই সনদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাই সনদের এক বছর পূর্তিতে সংবাদ সম্মেলন ডাকল এনসিপি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই সনদের প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতা তুলে ধরার পাশাপাশি সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি জানিয়েছে, সংবাদ সম্মেলনে জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতিগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে সনদ বাস্তবায়নের বিষয়ে দলটির অবস্থান ব্যাখ্যা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব ও সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন এমপি। আরও থাকবেন রাজনৈতিক পর্ষদের সদস্য ও কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত এবং কমিটির অন্য সদস্যরা।

এ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ