ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে পরিকল্পিত সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় একটি গাছের চারা নিজ হাতে রোপণ করার মাধ্যমে তিনি পরিবেশবান্ধব এই উদ্যোগের শুভ সূচনা করেন।
মহাসড়কটির দুই পাশকে মনোরম ও নান্দনিক করে সাজিয়ে তোলার পাশাপাশি সার্বিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে সড়ক করিডোরে সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা এবং পথচারী ও যাত্রীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রোপণ করা চারাগুলোর যথাযথ তদারকি, নিয়মিত পরিচর্যা এবং পূর্ণাঙ্গ বৃদ্ধি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। শুধু চারা রোপণের মধ্যেই যেন এই কর্মসূচি সীমাবদ্ধ না থাকে, সেদিকে সতর্ক দৃষ্টি রেখে মহাসড়কের দীর্ঘ পথজুড়ে সবুজায়ন কার্যক্রম সুষ্ঠু ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
মন্তব্যসমূহ