ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি, সংঘাত ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন। দেশের এই চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং ভবিষ্যতেও তা সমুন্নত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সুধীজনদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলের অপব্যাখ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের কড়া সমালোচনা করেন এবং দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

পূজার আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজার মূল দর্শনের সঙ্গে বাংলাদেশের মানুষের অন্যায় ও অসুরের বিরুদ্ধে সম্মিলিত বিজয়ের চেতনা অঙ্গাঙ্গীভাবে জড়িত। অতীতেও এই ভূখণ্ডে বারবার অপশক্তিরূপী অসুরের আবির্ভাব হয়েছে এবং এ দেশের সচেতন মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের পরাস্ত করেছে। তিনি উল্লেখ করেন, অতীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে অসুরের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছিল।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি তুলে ধরে রাষ্ট্রপতি দৃঢ় কণ্ঠে বলেন, অপপ্রচার যতই চালানো হোক না কেন, বাংলাদেশের মানুষ গর্বের সঙ্গে বলতে পারে যে এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে বিরল। সংঘাতময় বৈশ্বিক প্রেক্ষাপটের বিপরীতে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হওয়া আমাদের জাতীয় ঐক্যেরই প্রতিফলন।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্ছিদ্র রাখার ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সরকারের নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে দায়িত্ব পালন করবে, ঠিক তেমনিভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও সম্প্রীতি রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো উদ্যোগী হওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও প্রোটোকলের কারণে সাধারণ পুণ্যার্থীদের স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটায় আক্ষেপ প্রকাশ করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, অদূর ভবিষ্যতে সমাজে এমন একটি ভয়হীন ও স্বাভাবিক পরিবেশ গড়ে উঠবে, যেখানে বাড়তি বা কঠোর নিরাপত্তার ঘেরাটোপ ছাড়াই সবাই স্বতঃস্ফূর্ত ও মুক্তভাবে উৎসব উদযাপন করতে পারবেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল রমনা কালী মন্দির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি, সংঘাত ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন। দেশের এই চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং ভবিষ্যতেও তা সমুন্নত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সুধীজনদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলের অপব্যাখ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের কড়া সমালোচনা করেন এবং দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

পূজার আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজার মূল দর্শনের সঙ্গে বাংলাদেশের মানুষের অন্যায় ও অসুরের বিরুদ্ধে সম্মিলিত বিজয়ের চেতনা অঙ্গাঙ্গীভাবে জড়িত। অতীতেও এই ভূখণ্ডে বারবার অপশক্তিরূপী অসুরের আবির্ভাব হয়েছে এবং এ দেশের সচেতন মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের পরাস্ত করেছে। তিনি উল্লেখ করেন, অতীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে অসুরের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছিল।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি তুলে ধরে রাষ্ট্রপতি দৃঢ় কণ্ঠে বলেন, অপপ্রচার যতই চালানো হোক না কেন, বাংলাদেশের মানুষ গর্বের সঙ্গে বলতে পারে যে এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে বিরল। সংঘাতময় বৈশ্বিক প্রেক্ষাপটের বিপরীতে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হওয়া আমাদের জাতীয় ঐক্যেরই প্রতিফলন।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্ছিদ্র রাখার ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সরকারের নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে দায়িত্ব পালন করবে, ঠিক তেমনিভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও সম্প্রীতি রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো উদ্যোগী হওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও প্রোটোকলের কারণে সাধারণ পুণ্যার্থীদের স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটায় আক্ষেপ প্রকাশ করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, অদূর ভবিষ্যতে সমাজে এমন একটি ভয়হীন ও স্বাভাবিক পরিবেশ গড়ে উঠবে, যেখানে বাড়তি বা কঠোর নিরাপত্তার ঘেরাটোপ ছাড়াই সবাই স্বতঃস্ফূর্ত ও মুক্তভাবে উৎসব উদযাপন করতে পারবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ