উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি লঘুচাপের বর্ধিতাংশ।
রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড.
পূর্বাভাসে জানানো হয়, সাগরে চলমান এই পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর পরবর্তী দিনগুলোর বিস্তারিত পূর্বাভাসে জানায়:
সোমবার (১৯ অক্টোবর): সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২০ অক্টোবর): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার (২১ অক্টোবর): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সম্ভাব্য সিস্টেমের প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাগরে নতুন লঘুচাপটি তৈরি হওয়ার পর তার গতিপ্রকৃতি ও রূপান্তরের ওপর নির্ভর করে পরবর্তীতে বৃষ্টিপাতের পরিধি ও সতর্কবার্তার পরিবর্তন আনা হতে পারে।
মন্তব্যসমূহ