ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে চাহিদা অনুযায়ী সারের ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

দেশে বর্তমানে চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষকদের সময়মতো প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী সার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নটি সংসদে টেবিলে উত্থাপন করা হয়।সংসদ সদস্য রুহুল আমিন দেশে সারের বর্তমান চাহিদা, সম্ভাব্য ঘাটতি এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের চাহিদা বিবেচনায় বর্তমানে সারের কোনো সংকট নেই। কৃষকদের কাছে যথাসময়ে, প্রয়োজনীয় পরিমাণে এবং সরকার নির্ধারিত দামে সার পৌঁছে দিতে মাঠপর্যায়ে বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।[BANGVIEWS-POST:4772]তিনি জানান, সার সরবরাহ ব্যবস্থাপনায় অঞ্চল, জেলা এবং গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ ও বর্তমান মজুতের তথ্য নিয়মিত পর্যালোচনা করা হয়।কোনো নির্দিষ্ট এলাকায় চাহিদার তুলনায় সারের মজুত কমে গেলে অন্য গুদাম বা অঞ্চল থেকে সেখানে সার পাঠিয়ে পরিস্থিতি সমন্বয় করা হয়। এভাবে স্থানীয় পর্যায়ে সাময়িক সংকট তৈরি হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।কৃষিমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদন কার্যক্রম যাতে সার সংকটের কারণে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই সার ব্যবস্থাপনাকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করছে সরকার।সরকারের পক্ষ থেকে মাঠপর্যায়ে সার বিতরণ, মজুত এবং নির্ধারিত মূল্য নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে।

দেশে চাহিদা অনুযায়ী সারের ঘাটতি নেই: কৃষিমন্ত্রী