ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অজয় দেবগনের বাংলোর অবৈধ অংশ ভেঙে দিল মুম্বাই পৌর কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা অজয় দেবগন ও তাঁর মায়ের মালিকানাধীন একটি বাংলোর অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে দিয়েছে বৃহৎ মুম্বাই পৌরসংস্থা (বিএমসি)। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চালানোর অভিযোগে গত ১২ অক্টোবর এ অভিযান চালানো হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত সেপ্টেম্বরে বাংলোটির মালিকপক্ষকে নির্মাণকাজ বন্ধ রাখতে এবং প্রয়োজনীয় অনুমোদনের নথি দেখাতে নোটিশ দিয়েছিল বিএমসি। মালিকপক্ষ নোটিশের জবাব দিলেও বৈধ কাগজপত্র জমা দিতে পারেনি। ফলে গত ৬ অক্টোবর কর্তৃপক্ষ সেই জবাব প্রত্যাখ্যান করে। পরে বাংলোটির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুট আয়তনের বিলাসবহুল বাংলোটি সম্প্রতি একটি সেলুন সংস্থাকে পাঁচ বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছিল। বাড়িটিতে সেলুন চালুর অনুমতি দিয়েছিল সংশ্লিষ্ট হাউজিং সোসাইটি। তবে ভবনের অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন কিংবা আবাসিক বাড়িটিকে বাণিজ্যিক স্থাপনায় রূপান্তরের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, অভিনয়জীবনে ব্যস্ত সময় পার করছেন অজয় দেবগন। চলতি বছর তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। সামনে তাঁর আরও কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: এনডিটিভি।

ট্যাগ : বলিউড অজয় দেবগন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অজয় দেবগনের বাংলোর অবৈধ অংশ ভেঙে দিল মুম্বাই পৌর কর্তৃপক্ষ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা অজয় দেবগন ও তাঁর মায়ের মালিকানাধীন একটি বাংলোর অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে দিয়েছে বৃহৎ মুম্বাই পৌরসংস্থা (বিএমসি)। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চালানোর অভিযোগে গত ১২ অক্টোবর এ অভিযান চালানো হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত সেপ্টেম্বরে বাংলোটির মালিকপক্ষকে নির্মাণকাজ বন্ধ রাখতে এবং প্রয়োজনীয় অনুমোদনের নথি দেখাতে নোটিশ দিয়েছিল বিএমসি। মালিকপক্ষ নোটিশের জবাব দিলেও বৈধ কাগজপত্র জমা দিতে পারেনি। ফলে গত ৬ অক্টোবর কর্তৃপক্ষ সেই জবাব প্রত্যাখ্যান করে। পরে বাংলোটির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুট আয়তনের বিলাসবহুল বাংলোটি সম্প্রতি একটি সেলুন সংস্থাকে পাঁচ বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছিল। বাড়িটিতে সেলুন চালুর অনুমতি দিয়েছিল সংশ্লিষ্ট হাউজিং সোসাইটি। তবে ভবনের অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন কিংবা আবাসিক বাড়িটিকে বাণিজ্যিক স্থাপনায় রূপান্তরের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, অভিনয়জীবনে ব্যস্ত সময় পার করছেন অজয় দেবগন। চলতি বছর তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। সামনে তাঁর আরও কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: এনডিটিভি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ