ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

সংগৃহীত ছবি
ফলো করুন

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় ছিল ম্যাচ। শেষ পর্যন্ত টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।

মেক্সিকোর মন্টেরেইয়ের এস্তাদিও বিবিভিএতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই নেদারল্যান্ডসকে কঠিন পরীক্ষায় ফেলে আফ্রিকান সিংহরা। বল দখল, গতি এবং রক্ষণে শৃঙ্খলার মিশেলে ডাচদের স্বাভাবিক ছন্দে খেলতে দেয়নি তারা।

প্রথমার্ধে আশরাফ হাকিমির নেতৃত্বে বেশ কয়েকবার নেদারল্যান্ডসের রক্ষণে চাপ তৈরি করে মরক্কো। ২১ মিনিটে হাকিমির দূরপাল্লার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন। যোগ করা সময়েও সুযোগ পেয়েছিল মরক্কো, তবে ইসমাইল সাইবারি বলের সঙ্গে ঠিকমতো সংযোগ করতে না পারায় গোলের দেখা মেলেনি।

বিরতির পর আক্রমণে গতি বাড়ায় নেদারল্যান্ডস। ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। ওউত ওয়েঘর্স্ট ও ক্রিসেনসিও সামারভিলের সমন্বিত আক্রমণ থেকে সহজ ফিনিশে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড।

পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে মরক্কো। ম্যাচ যখন নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে, ঠিক তখনই যোগ করা সময়ে কর্নার থেকে হেডে সমতা ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোলেই ম্যাচে ফিরে আসে মরক্কো।

অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো দল গোল করতে পারেনি। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে নেদারল্যান্ডসের কয়েকটি শট ব্যর্থ হলে সুযোগ কাজে লাগায় মরক্কো। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে শুটআউট জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে তারা।

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর গুরুত্বপূর্ণ সেভ এবং ইসমাইল সাইবারির সিদ্ধান্তমূলক পেনাল্টি দলকে এনে দেয় স্মরণীয় জয়। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পর এবারও বড় মঞ্চে নিজেদের শক্তির জানান দিল মরক্কো।

শেষ ষোলোতে মরক্কোর প্রতিপক্ষ কানাডা। ডাচদের বিদায় করে আত্মবিশ্বাসে উজ্জীবিত আফ্রিকান সিংহরা এবার কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে নামবে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল নেদারল্যান্ডস মরক্কো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় ছিল ম্যাচ। শেষ পর্যন্ত টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।

মেক্সিকোর মন্টেরেইয়ের এস্তাদিও বিবিভিএতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই নেদারল্যান্ডসকে কঠিন পরীক্ষায় ফেলে আফ্রিকান সিংহরা। বল দখল, গতি এবং রক্ষণে শৃঙ্খলার মিশেলে ডাচদের স্বাভাবিক ছন্দে খেলতে দেয়নি তারা।

প্রথমার্ধে আশরাফ হাকিমির নেতৃত্বে বেশ কয়েকবার নেদারল্যান্ডসের রক্ষণে চাপ তৈরি করে মরক্কো। ২১ মিনিটে হাকিমির দূরপাল্লার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন। যোগ করা সময়েও সুযোগ পেয়েছিল মরক্কো, তবে ইসমাইল সাইবারি বলের সঙ্গে ঠিকমতো সংযোগ করতে না পারায় গোলের দেখা মেলেনি।

বিরতির পর আক্রমণে গতি বাড়ায় নেদারল্যান্ডস। ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। ওউত ওয়েঘর্স্ট ও ক্রিসেনসিও সামারভিলের সমন্বিত আক্রমণ থেকে সহজ ফিনিশে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড।

পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে মরক্কো। ম্যাচ যখন নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে, ঠিক তখনই যোগ করা সময়ে কর্নার থেকে হেডে সমতা ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোলেই ম্যাচে ফিরে আসে মরক্কো।

অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো দল গোল করতে পারেনি। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে নেদারল্যান্ডসের কয়েকটি শট ব্যর্থ হলে সুযোগ কাজে লাগায় মরক্কো। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে শুটআউট জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে তারা।

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর গুরুত্বপূর্ণ সেভ এবং ইসমাইল সাইবারির সিদ্ধান্তমূলক পেনাল্টি দলকে এনে দেয় স্মরণীয় জয়। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পর এবারও বড় মঞ্চে নিজেদের শক্তির জানান দিল মরক্কো।

শেষ ষোলোতে মরক্কোর প্রতিপক্ষ কানাডা। ডাচদের বিদায় করে আত্মবিশ্বাসে উজ্জীবিত আফ্রিকান সিংহরা এবার কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে নামবে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ