ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে রংপুরজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার

ছবি : সংগৃহিত
ফলো করুন

রংপুর বিভাগে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এসআরবি। পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল এবং সাদা পোশাকে সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে লালমনিরহাটের শ্রী শ্রী গৌরী গোসালা সোসাইটি মন্দির পরিদর্শন শেষে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, চলতি বছর রংপুর বিভাগের আওতাধীন এলাকায় মোট ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে লালমনিরহাট জেলায় রয়েছে ৪৭১টি মন্দির ও পূজামণ্ডপ।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, পূজা চলাকালে মণ্ডপে হামলা, ভাঙচুর কিংবা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের নজরদারি থাকবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন এবং টহল কার্যক্রম জোরদার করা হবে।

এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ ছাড়া পূজাকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পেশাদারত্বের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগ : রংপুর এসআরবি দুর্গাপূজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে রংপুরজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

রংপুর বিভাগে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এসআরবি। পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল এবং সাদা পোশাকে সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে লালমনিরহাটের শ্রী শ্রী গৌরী গোসালা সোসাইটি মন্দির পরিদর্শন শেষে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, চলতি বছর রংপুর বিভাগের আওতাধীন এলাকায় মোট ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে লালমনিরহাট জেলায় রয়েছে ৪৭১টি মন্দির ও পূজামণ্ডপ।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, পূজা চলাকালে মণ্ডপে হামলা, ভাঙচুর কিংবা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের নজরদারি থাকবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন এবং টহল কার্যক্রম জোরদার করা হবে।

এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ ছাড়া পূজাকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পেশাদারত্বের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ