ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি
ফলো করুন

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আব্দুল হাইকে জাতীয়তাবাদী রাজনীতির একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তার পরিবারের সদস্য, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, আব্দুল হাই গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও সুদৃঢ় করতে আব্দুল হাই নিরলসভাবে কাজ করেছেন। তার এসব অবদান দলীয় নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে আব্দুল হাইয়ের ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রামে তার দৃঢ় অবস্থান ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন ত্যাগী, অভিজ্ঞ ও আদর্শনিষ্ঠ রাজনৈতিক নেতাকে হারিয়েছে। জাতীয়তাবাদী রাজনীতিতে তার অনুপস্থিতি অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আব্দুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আব্দুল হাই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক উপমন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক উপমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাবেক এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আব্দুল হাইকে জাতীয়তাবাদী রাজনীতির একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তার পরিবারের সদস্য, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, আব্দুল হাই গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও সুদৃঢ় করতে আব্দুল হাই নিরলসভাবে কাজ করেছেন। তার এসব অবদান দলীয় নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে আব্দুল হাইয়ের ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রামে তার দৃঢ় অবস্থান ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন ত্যাগী, অভিজ্ঞ ও আদর্শনিষ্ঠ রাজনৈতিক নেতাকে হারিয়েছে। জাতীয়তাবাদী রাজনীতিতে তার অনুপস্থিতি অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আব্দুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আব্দুল হাই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক উপমন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ