ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দুর্গাপূজা উপলক্ষে দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সরকার ও দলের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পূজামণ্ডপে ডিও প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সংকট তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ফারজানা শারমিন পুতুল বলেন, দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি বাংলাদেশের সবার উৎসব। দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। ধর্মীয় পরিচয়ের পাশাপাশি সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন, এমন প্রত্যাশার কথা জানান তিনি।

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অতীতে রাষ্ট্রক্ষমতায় না থাকলেও বিএনপি দুর্গাপূজা সবার জন্য আনন্দময় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। এবার সরকারে থেকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দলীয় পর্যায়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ফারজানা শারমিন পুতুল নাটোর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

দুর্গাপূজা উপলক্ষে দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সরকার ও দলের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পূজামণ্ডপে ডিও প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সংকট তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ফারজানা শারমিন পুতুল বলেন, দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি বাংলাদেশের সবার উৎসব। দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। ধর্মীয় পরিচয়ের পাশাপাশি সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন, এমন প্রত্যাশার কথা জানান তিনি।

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অতীতে রাষ্ট্রক্ষমতায় না থাকলেও বিএনপি দুর্গাপূজা সবার জন্য আনন্দময় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। এবার সরকারে থেকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দলীয় পর্যায়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ