ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় কমাতে স্বাস্থ্যবিমা ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নারীদের ক্যানসার শনাক্তের সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে সব উদ্যোগ একই সময়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে পরীক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

চিকিৎসাসেবার ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, দেশের বহু মানুষকে চিকিৎসার জন্য ব্যক্তিগত অর্থ থেকে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয়। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিমা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বিভিন্ন দেশের প্রচলিত আইন ও অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশের উপযোগী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।

নারীদের চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ করে গর্ভাবস্থায় নারীরা যাতে স্বাস্থ্যকেন্দ্রে কোনো ধরনের হয়রানি কিংবা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এ উদ্দেশ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে একই জায়গা থেকে প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে এআই প্রযুক্তির সহায়তায় স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তের জন্য স্ক্রিনিং এবং পরীক্ষার সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তুলনামূলক কম খরচে এসব সেবা পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা ও দীর্ঘদিনের অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সততা, নিষ্ঠা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করলে স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও জানান, দেশের সব পর্যায়ের মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় কমাতে স্বাস্থ্যবিমা ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নারীদের ক্যানসার শনাক্তের সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে সব উদ্যোগ একই সময়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে পরীক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

চিকিৎসাসেবার ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, দেশের বহু মানুষকে চিকিৎসার জন্য ব্যক্তিগত অর্থ থেকে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয়। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিমা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বিভিন্ন দেশের প্রচলিত আইন ও অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশের উপযোগী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।

নারীদের চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ করে গর্ভাবস্থায় নারীরা যাতে স্বাস্থ্যকেন্দ্রে কোনো ধরনের হয়রানি কিংবা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এ উদ্দেশ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে একই জায়গা থেকে প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে এআই প্রযুক্তির সহায়তায় স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তের জন্য স্ক্রিনিং এবং পরীক্ষার সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তুলনামূলক কম খরচে এসব সেবা পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা ও দীর্ঘদিনের অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সততা, নিষ্ঠা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করলে স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও জানান, দেশের সব পর্যায়ের মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ