ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহিত
ফলো করুন

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন কার্যালয়টিতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেছেন দলটির স্থানীয় নেতারা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিন যুবককে কার্যালয়ে তেল বা পেট্রলজাতীয় তরল ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এ সময় আরেকজন মুঠোফোনে পুরো ঘটনা ধারণ করেন। তবে ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখ স্পষ্ট না হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনার নিন্দা জানিয়ে বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, বুধবার দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে বলে তারা ধারণা করছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাটি নজরে আসার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।

সুলতান মাহমুদ আরও জানান, অগ্নিসংযোগের বিষয়টি এনসিপির কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে এবং তারাই এমন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।

তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। তবে কারা অগ্নিসংযোগ করেছে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কাউকে দায়ী করা সম্ভব নয় বলে স্বীকার করেন তিনি।

এ ঘটনায় প্রশাসনের তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রত্যাশা জানান সুলতান মাহমুদ।

অন্যদিকে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগ : এনসিপি বগুড়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন কার্যালয়টিতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেছেন দলটির স্থানীয় নেতারা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিন যুবককে কার্যালয়ে তেল বা পেট্রলজাতীয় তরল ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এ সময় আরেকজন মুঠোফোনে পুরো ঘটনা ধারণ করেন। তবে ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখ স্পষ্ট না হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনার নিন্দা জানিয়ে বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, বুধবার দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে বলে তারা ধারণা করছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাটি নজরে আসার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।

সুলতান মাহমুদ আরও জানান, অগ্নিসংযোগের বিষয়টি এনসিপির কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে এবং তারাই এমন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।

তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। তবে কারা অগ্নিসংযোগ করেছে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কাউকে দায়ী করা সম্ভব নয় বলে স্বীকার করেন তিনি।

এ ঘটনায় প্রশাসনের তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রত্যাশা জানান সুলতান মাহমুদ।

অন্যদিকে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ