ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

কেন অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

কেন অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার
ছবি : সংগৃহীত
ফলো করুন

বলিউড অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে অভিবাসনসংক্রান্ত বিতর্ক তৈরি হয়েছে। মুম্বাইয়ে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই কার্ডধারী। বিজেপি নেতা কিরিট সোমাইয়া তার বিক্ষোভে অংশ নেওয়া নিয়ে অভিযোগ করার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও ইমরানকে এ বিষয়ে নোটিশ দিয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার সূত্রপাত ১০ অক্টোবর। ওই দিন মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির একটি প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের আয়োজন করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সেখানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়।

ইমরানও ওই কর্মসূচিতে অংশ নেন। পরে বিজেপি নেতা কিরিট সোমাইয়া প্রশ্ন তোলেন, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন কি না।

সোমাইয়া অভিযোগ করেন, ইমরানের এ ধরনের কর্মকাণ্ড ওসিআই-সংক্রান্ত বিধান এবং ভিসার শর্তের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। পরে তিনি ইমরানকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জানান।

এরপর বিষয়টি অভিবাসন কর্তৃপক্ষের কাছে যায়। সেখান থেকেই ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে ইমরানের বক্তব্য ছিল ভিন্ন। তিনি দাবি করেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, মুম্বাইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবেই তিনি সেখানে গিয়েছিলেন।

বিক্ষোভের সময় তাকে আটকও করা হয়েছিল। পরে পুলিশের গাড়ির ভেতর থেকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রসিকতা করে লিখেছিলেন, মনে হচ্ছে তাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে ওসিআই কার্ডধারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সীমা নিয়ে। ওসিআই মর্যাদা ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের বসবাস ও যাতায়াতে কিছু সুবিধা দিলেও এটি ভারতীয় নাগরিকত্ব নয়।

ফলে ইমরানের বিরুদ্ধে জারি করা নোটিশের ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিধান প্রয়োগ করা হয়েছে এবং তিনি এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ট্যাগ : ভারত বলিউড ইমরান খান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


কেন অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বলিউড অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে অভিবাসনসংক্রান্ত বিতর্ক তৈরি হয়েছে। মুম্বাইয়ে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই কার্ডধারী। বিজেপি নেতা কিরিট সোমাইয়া তার বিক্ষোভে অংশ নেওয়া নিয়ে অভিযোগ করার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও ইমরানকে এ বিষয়ে নোটিশ দিয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার সূত্রপাত ১০ অক্টোবর। ওই দিন মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির একটি প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের আয়োজন করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সেখানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়।

ইমরানও ওই কর্মসূচিতে অংশ নেন। পরে বিজেপি নেতা কিরিট সোমাইয়া প্রশ্ন তোলেন, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন কি না।

সোমাইয়া অভিযোগ করেন, ইমরানের এ ধরনের কর্মকাণ্ড ওসিআই-সংক্রান্ত বিধান এবং ভিসার শর্তের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। পরে তিনি ইমরানকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জানান।

এরপর বিষয়টি অভিবাসন কর্তৃপক্ষের কাছে যায়। সেখান থেকেই ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে ইমরানের বক্তব্য ছিল ভিন্ন। তিনি দাবি করেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, মুম্বাইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবেই তিনি সেখানে গিয়েছিলেন।

বিক্ষোভের সময় তাকে আটকও করা হয়েছিল। পরে পুলিশের গাড়ির ভেতর থেকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রসিকতা করে লিখেছিলেন, মনে হচ্ছে তাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে ওসিআই কার্ডধারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সীমা নিয়ে। ওসিআই মর্যাদা ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের বসবাস ও যাতায়াতে কিছু সুবিধা দিলেও এটি ভারতীয় নাগরিকত্ব নয়।

ফলে ইমরানের বিরুদ্ধে জারি করা নোটিশের ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিধান প্রয়োগ করা হয়েছে এবং তিনি এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ