ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

এক ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়াল, ভয়াবহ সংকটে ইরানের অর্থনীতি

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুদ্ধ, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যিক অবরোধের চাপে ভয়াবহ সংকটের মুখে পড়েছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রা রিয়ালের মান নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে। একই সঙ্গে গত এক বছরে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে নিজেদের সঞ্চয়ের মূল্য ধরে রাখতে ডলার ও সোনা কেনার দিকে ঝুঁকছেন অনেক ইরানি।

শনিবার (২৮ নভেম্বর) ইরানের মুদ্রাবাজারে ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন ঘটে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, মার্কিন নিষেধাজ্ঞা এবং অবরোধের কারণে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

খোলাবাজারে বৈদেশিক মুদ্রার দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্ট ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছে প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে। আগের দিন শুক্রবার এই দর ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।

অন্যদিকে আরেকটি মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আলানচাঁদ ডটকমের হিসাবে প্রতি ডলারের দাম পৌঁছেছে ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে। আগের দিনের তুলনায় এ দর বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।

প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের কারণে ইরান কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।

যুদ্ধের মধ্যে গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

চলতি নভেম্বরের শুরুতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর উদ্দেশ্য ইরানের স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রীর চলাচল সীমিত করা।

এদিকে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহের শুরুতে কঠোর মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর দাবি, ইরানের অর্থনীতি কার্যত বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং দেশটির নেতৃত্ব আতঙ্কিত হয়ে পড়েছে।

ইরানকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আরও বিচ্ছিন্ন করা এবং দেশটির গোপন ব্যাংকিং নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর তিনি এ মন্তব্য করেন।

তবে অর্থনৈতিক সংকটের মধ্যেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে বলে দাবি করেছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি।

শনিবার তিনি জানান, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধ আমদানির অর্থ পরিশোধের সক্ষমতা ইরানের রয়েছে।

একই সঙ্গে বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা শুধু অর্থনৈতিক পরিস্থিতির কারণে তৈরি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, মানুষের প্রত্যাশা, রাজনৈতিক পরিস্থিতি এবং মনস্তাত্ত্বিক কারণও মুদ্রার বিনিময় হারকে প্রভাবিত করছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে হেম্মাতি বলেন, অর্থনীতি, মানুষের প্রত্যাশা ও রাজনীতিসহ বিভিন্ন বিষয় বৈদেশিক মুদ্রাবাজারে প্রভাব ফেলে। বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে সরকারের আশ্বাসের মধ্যেও নিজেদের সঞ্চয় নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক ইরানি। রিয়ালের ক্রমাগত দরপতনের কারণে সঞ্চিত অর্থের মূল্য কমে যাওয়ার আশঙ্কায় তাঁরা মার্কিন ডলার, অন্যান্য শক্তিশালী বিদেশি মুদ্রা এবং সোনা কিনছেন।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির ভোক্তাপণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি পৌঁছেছে ৭৬ দশমিক ৮ শতাংশে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে খাদ্য ও পানীয়ের বাজারে। গত এক বছরে এসব পণ্যের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।

এর আগে গত আগস্টেও ইরানের মুদ্রার মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। সে সময় প্রতি মার্কিন ডলারের দাম ২০ লাখ রিয়ালের সীমা অতিক্রম করে।

অন্যদিকে গত জুলাইয়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৬৬ শতাংশ। এরপর মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে এবং রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে।

যুদ্ধ, নিষেধাজ্ঞা ও মুদ্রার অবমূল্যায়নের সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতিতে সংকট গভীর হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্যের উচ্চমূল্য এবং সঞ্চয়ের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

সূত্র : রয়টার্স।

ট্যাগ : ইরানের অর্থনীতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

এক ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়াল, ভয়াবহ সংকটে ইরানের অর্থনীতি

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

যুদ্ধ, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যিক অবরোধের চাপে ভয়াবহ সংকটের মুখে পড়েছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রা রিয়ালের মান নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে। একই সঙ্গে গত এক বছরে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে নিজেদের সঞ্চয়ের মূল্য ধরে রাখতে ডলার ও সোনা কেনার দিকে ঝুঁকছেন অনেক ইরানি।

শনিবার (২৮ নভেম্বর) ইরানের মুদ্রাবাজারে ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন ঘটে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, মার্কিন নিষেধাজ্ঞা এবং অবরোধের কারণে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

খোলাবাজারে বৈদেশিক মুদ্রার দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্ট ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছে প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে। আগের দিন শুক্রবার এই দর ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।

অন্যদিকে আরেকটি মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আলানচাঁদ ডটকমের হিসাবে প্রতি ডলারের দাম পৌঁছেছে ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে। আগের দিনের তুলনায় এ দর বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।

প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের কারণে ইরান কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।

যুদ্ধের মধ্যে গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

চলতি নভেম্বরের শুরুতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর উদ্দেশ্য ইরানের স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রীর চলাচল সীমিত করা।

এদিকে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহের শুরুতে কঠোর মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর দাবি, ইরানের অর্থনীতি কার্যত বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং দেশটির নেতৃত্ব আতঙ্কিত হয়ে পড়েছে।

ইরানকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আরও বিচ্ছিন্ন করা এবং দেশটির গোপন ব্যাংকিং নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর তিনি এ মন্তব্য করেন।

তবে অর্থনৈতিক সংকটের মধ্যেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে বলে দাবি করেছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি।

শনিবার তিনি জানান, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধ আমদানির অর্থ পরিশোধের সক্ষমতা ইরানের রয়েছে।

একই সঙ্গে বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা শুধু অর্থনৈতিক পরিস্থিতির কারণে তৈরি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, মানুষের প্রত্যাশা, রাজনৈতিক পরিস্থিতি এবং মনস্তাত্ত্বিক কারণও মুদ্রার বিনিময় হারকে প্রভাবিত করছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে হেম্মাতি বলেন, অর্থনীতি, মানুষের প্রত্যাশা ও রাজনীতিসহ বিভিন্ন বিষয় বৈদেশিক মুদ্রাবাজারে প্রভাব ফেলে। বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে সরকারের আশ্বাসের মধ্যেও নিজেদের সঞ্চয় নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক ইরানি। রিয়ালের ক্রমাগত দরপতনের কারণে সঞ্চিত অর্থের মূল্য কমে যাওয়ার আশঙ্কায় তাঁরা মার্কিন ডলার, অন্যান্য শক্তিশালী বিদেশি মুদ্রা এবং সোনা কিনছেন।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির ভোক্তাপণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি পৌঁছেছে ৭৬ দশমিক ৮ শতাংশে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে খাদ্য ও পানীয়ের বাজারে। গত এক বছরে এসব পণ্যের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।

এর আগে গত আগস্টেও ইরানের মুদ্রার মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। সে সময় প্রতি মার্কিন ডলারের দাম ২০ লাখ রিয়ালের সীমা অতিক্রম করে।

অন্যদিকে গত জুলাইয়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৬৬ শতাংশ। এরপর মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে এবং রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে।

যুদ্ধ, নিষেধাজ্ঞা ও মুদ্রার অবমূল্যায়নের সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতিতে সংকট গভীর হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্যের উচ্চমূল্য এবং সঞ্চয়ের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

সূত্র : রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ