ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ছবি: সংহগৃহীত
ফলো করুন

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের চিত্রকলা, পাপেট শিল্প, নাটক এবং শিশুতোষ অনুষ্ঠান নির্মাণের অন্যতম পথিকৃৎ ছিলেন মুস্তাফা মনোয়ার। তাঁর মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ, শিশুদের জন্য সুস্থ বিনোদন এবং সৃজনশীলতা চর্চায় মুস্তাফা মনোয়ারের অনন্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য শিল্পী সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান, নাটক এবং গণমাধ্যমে দীর্ঘ কর্মজীবনে মুস্তাফা মনোয়ার দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে গেছেন।

ট্যাগ : রাষ্ট্রপতি শিল্পী শোক একুশে পদক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের চিত্রকলা, পাপেট শিল্প, নাটক এবং শিশুতোষ অনুষ্ঠান নির্মাণের অন্যতম পথিকৃৎ ছিলেন মুস্তাফা মনোয়ার। তাঁর মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ, শিশুদের জন্য সুস্থ বিনোদন এবং সৃজনশীলতা চর্চায় মুস্তাফা মনোয়ারের অনন্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য শিল্পী সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান, নাটক এবং গণমাধ্যমে দীর্ঘ কর্মজীবনে মুস্তাফা মনোয়ার দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে গেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ