ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় জাবিতে ১০ দিনের ছুটি

ছবি : সংগৃহিত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ২৬ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিস্তারিত সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১০ দিনের ক্লাস ছুটি পাচ্ছেন।

তবে নিয়মিত ক্লাসের ছুটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিস বন্ধের সময়সূচি এক নয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন অফিস বন্ধ থাকবে। এ ছাড়া লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর আরও এক দিন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে, ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা রাখার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের জন্যও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১৭, ২৩ ও ২৪ অক্টোবর এসব প্রোগ্রামের ক্লাস অনুষ্ঠিত হবে না।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, পূজার ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে শিক্ষার্থীরা আবার নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবেন।

ট্যাগ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শারদীয় দুর্গাপূজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় জাবিতে ১০ দিনের ছুটি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ২৬ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিস্তারিত সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১০ দিনের ক্লাস ছুটি পাচ্ছেন।

তবে নিয়মিত ক্লাসের ছুটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিস বন্ধের সময়সূচি এক নয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন অফিস বন্ধ থাকবে। এ ছাড়া লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর আরও এক দিন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে, ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা রাখার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের জন্যও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১৭, ২৩ ও ২৪ অক্টোবর এসব প্রোগ্রামের ক্লাস অনুষ্ঠিত হবে না।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, পূজার ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে শিক্ষার্থীরা আবার নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ