ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ম্যানসিটিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জেরার্ডের

ছবি : সংগৃহিত
ফলো করুন

আর্থিক বিধি লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কঠোর ও দীর্ঘমেয়াদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। তার মতে, শুধু নিচের বিভাগে নামিয়ে দেওয়া নয়, এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে অন্য কোনো ক্লাব একই ধরনের অনিয়মের পথে না হাঁটে।

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৪টি অভিযোগে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করার রায় নিয়ে আলোচনা চলছে। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ক্লাবটি।

এমন পরিস্থিতিতে ‘ওভারল্যাপ ডেইলি’কে দেওয়া সাক্ষাৎকারে সিটির সম্ভাব্য শাস্তি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন জেরার্ড।

সাবেক ইংলিশ অধিনায়কের মতে, আর্থিক অনিয়মের মাধ্যমে অন্য ক্লাবগুলোকে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্ষতির মুখে ফেলার অভিযোগের যথাযথ প্রতিফলন শাস্তিতে থাকা উচিত।

জেরার্ড বলেন, সিটি যে নয়-দশ বছর অন্যদের কষ্ট দিয়েছে, তাদেরও ঠিক সেভাবেই ভুগতে হবে।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ২০১৩-১৪ মৌসুমে অল্প ব্যবধানে প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়েছিল জেরার্ডের লিভারপুল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি।

সিটির সম্ভাব্য শাস্তি হিসেবে অতীতে জেতা শিরোপা বাতিল কিংবা দলটিকে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে নামিয়ে দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

তবে জেরার্ড মনে করেন, শুধু অবনমনের সিদ্ধান্ত যথেষ্ট কার্যকর নাও হতে পারে। কারণ, ম্যানচেস্টার সিটি পরের মৌসুমেই আবার প্রিমিয়ার লিগে ফিরে আসতে পারে।

পাশাপাশি সিটির মতো একটি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেললে অন্য কোনো দলের প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার সুযোগও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ কারণে অবনমনের পাশাপাশি কয়েক বছর ধরে প্রিমিয়ার লিগেও সিটিকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় রাখার ধারণা দিয়েছেন লিভারপুলের সাবেক এই অধিনায়ক। তবে বিষয়টিকে নিজের ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন তিনি।

জেরার্ডের প্রস্তাবের মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি দলবদল নিষেধাজ্ঞা এবং লিগে পয়েন্ট কেটে নেওয়ার মতো ব্যবস্থাও।

তার মতে, শাস্তি এমন হওয়া উচিত, যা শুধু সংশ্লিষ্ট ক্লাবকে নয়, ভবিষ্যতে আর্থিক বিধি লঙ্ঘনের কথা বিবেচনা করা অন্য ক্লাবগুলোকেও সতর্ক করবে।

নিজের প্রিমিয়ার লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপ থেকে এমন দাবি করছেন না বলেও জানিয়েছেন জেরার্ড।

তিনি মনে করেন, সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো যে সুযোগ হারিয়েছে এবং খেলোয়াড়দের যে স্মৃতি ও অর্জন প্রভাবিত হয়েছে, শাস্তি নির্ধারণে সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এদিকে ম্যানচেস্টার সিটি রায়ের বিরুদ্ধে আপিল করায় চূড়ান্ত শাস্তি কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ট্যাগ : ম্যানচেস্টার সিটি স্টিভেন জেরার্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ম্যানসিটিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জেরার্ডের

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

আর্থিক বিধি লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কঠোর ও দীর্ঘমেয়াদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। তার মতে, শুধু নিচের বিভাগে নামিয়ে দেওয়া নয়, এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে অন্য কোনো ক্লাব একই ধরনের অনিয়মের পথে না হাঁটে।

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৪টি অভিযোগে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করার রায় নিয়ে আলোচনা চলছে। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ক্লাবটি।

এমন পরিস্থিতিতে ‘ওভারল্যাপ ডেইলি’কে দেওয়া সাক্ষাৎকারে সিটির সম্ভাব্য শাস্তি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন জেরার্ড।

সাবেক ইংলিশ অধিনায়কের মতে, আর্থিক অনিয়মের মাধ্যমে অন্য ক্লাবগুলোকে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্ষতির মুখে ফেলার অভিযোগের যথাযথ প্রতিফলন শাস্তিতে থাকা উচিত।

জেরার্ড বলেন, সিটি যে নয়-দশ বছর অন্যদের কষ্ট দিয়েছে, তাদেরও ঠিক সেভাবেই ভুগতে হবে।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ২০১৩-১৪ মৌসুমে অল্প ব্যবধানে প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়েছিল জেরার্ডের লিভারপুল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি।

সিটির সম্ভাব্য শাস্তি হিসেবে অতীতে জেতা শিরোপা বাতিল কিংবা দলটিকে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে নামিয়ে দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

তবে জেরার্ড মনে করেন, শুধু অবনমনের সিদ্ধান্ত যথেষ্ট কার্যকর নাও হতে পারে। কারণ, ম্যানচেস্টার সিটি পরের মৌসুমেই আবার প্রিমিয়ার লিগে ফিরে আসতে পারে।

পাশাপাশি সিটির মতো একটি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেললে অন্য কোনো দলের প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার সুযোগও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ কারণে অবনমনের পাশাপাশি কয়েক বছর ধরে প্রিমিয়ার লিগেও সিটিকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় রাখার ধারণা দিয়েছেন লিভারপুলের সাবেক এই অধিনায়ক। তবে বিষয়টিকে নিজের ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন তিনি।

জেরার্ডের প্রস্তাবের মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি দলবদল নিষেধাজ্ঞা এবং লিগে পয়েন্ট কেটে নেওয়ার মতো ব্যবস্থাও।

তার মতে, শাস্তি এমন হওয়া উচিত, যা শুধু সংশ্লিষ্ট ক্লাবকে নয়, ভবিষ্যতে আর্থিক বিধি লঙ্ঘনের কথা বিবেচনা করা অন্য ক্লাবগুলোকেও সতর্ক করবে।

নিজের প্রিমিয়ার লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপ থেকে এমন দাবি করছেন না বলেও জানিয়েছেন জেরার্ড।

তিনি মনে করেন, সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো যে সুযোগ হারিয়েছে এবং খেলোয়াড়দের যে স্মৃতি ও অর্জন প্রভাবিত হয়েছে, শাস্তি নির্ধারণে সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এদিকে ম্যানচেস্টার সিটি রায়ের বিরুদ্ধে আপিল করায় চূড়ান্ত শাস্তি কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ