ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অক্টোবরের ১২ দিনেই দেশে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স

ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ অর্থের পরিমাণ ৯ দশমিক ২ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ হিসাব জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ১২৯ কোটি ডলার।

সে হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম ১২ দিনে প্রবাসী আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে শুধু ১২ অক্টোবরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

অক্টোবরের পাশাপাশি চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহের হিসাবেও প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৮৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার।

এ হিসাবে চলতি অর্থবছরের ১২ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। শতাংশের হিসাবে এ প্রবৃদ্ধি ১২ দশমিক ৭।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের প্রথম ১২ দিন এবং চলতি অর্থবছরের শুরু থেকে উভয় সময়কালেই গত বছরের তুলনায় দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

সূত্র : বাসস

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাসী আয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

অক্টোবরের ১২ দিনেই দেশে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ অর্থের পরিমাণ ৯ দশমিক ২ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ হিসাব জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ১২৯ কোটি ডলার।

সে হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম ১২ দিনে প্রবাসী আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে শুধু ১২ অক্টোবরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

অক্টোবরের পাশাপাশি চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহের হিসাবেও প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৮৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার।

এ হিসাবে চলতি অর্থবছরের ১২ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। শতাংশের হিসাবে এ প্রবৃদ্ধি ১২ দশমিক ৭।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের প্রথম ১২ দিন এবং চলতি অর্থবছরের শুরু থেকে উভয় সময়কালেই গত বছরের তুলনায় দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

সূত্র : বাসস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ