ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

ছবি : সংগৃহীত
ফলো করুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি।

সোমবার, ১২ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের নির্দিষ্ট দিন চূড়ান্ত করা হবে। 

এবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়। পরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। 

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। 

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৩১০টি কেন্দ্রে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭, সিলেটে ৭১ হাজার ৭১১ এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের সময় এগিয়ে আনতে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে ২৫ থেকে ২৯ অক্টোবরের সময়সীমা এখনো সম্ভাব্য সময় হিসেবেই রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই জানা যাবে, ঠিক কোন দিনে ফল প্রকাশ করা হবে। 

ট্যাগ : এইচএসসি পরীক্ষা এইচএসসি ফলাফল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি।

সোমবার, ১২ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের নির্দিষ্ট দিন চূড়ান্ত করা হবে। 

এবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়। পরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। 

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। 

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৩১০টি কেন্দ্রে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭, সিলেটে ৭১ হাজার ৭১১ এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের সময় এগিয়ে আনতে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে ২৫ থেকে ২৯ অক্টোবরের সময়সীমা এখনো সম্ভাব্য সময় হিসেবেই রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই জানা যাবে, ঠিক কোন দিনে ফল প্রকাশ করা হবে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ